শিরোনাম
◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন?  ◈ প্রথম অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি, কে বসবেন সভাপতির আসনে? ◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৫:৪৬ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে দূর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলাসদরের সিএমবির ডাকবাংলো নিকটস্থ স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মেরে দিয়ে ২ মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এছাড়া আরো একজনকে চমেক নেয়ার পথে মৃত্যুবরণ করে।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ডাকবাংলো ব্রীজের পাশ্বে চট্টগ্রাম থেকে ঢাকামুখি একটি ট্রাক চাকা পাংচার হওয়ায় দাঁড়িয়ে কাজ করছিল। এমন সময় বড়তাকিয়া থেকে দ্রুতগামী একটি মোটর সাইকেল বারইয়াহাটের দিকে যাচ্ছিল। কিছু বুঝে উঠার আগেই ওরা ট্রাকটির ভিতরে ঢুকে যায়। প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত রাকিব (১৮) ও রিফাত (২৩) নামের দুই যুবক। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে তারেক (২০) নামে অপর যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করে। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেল ও হতাহতদের উদ্ধার করে মীরসরাই থানা পুলিশ।

এসময় দায়িত্বরত এসআই নুরুল আলম জানান দূর্ঘটনার সময় ট্রাকটির চাকা পাল্টাচ্ছিল, মোটর সাইকেল আরোহী তিন যুবকের মধ্যে ২ যুবকের বাড়ী পাশ্ববর্তি খৈয়াছরা গ্রামে। নিহতদের মৃতদেহ এলাকাবাসী নিয়ে গেছে গেলে বলে জানান তিনি।

বড়তাকিয়া বাজারের ব্যবসায়ী জাবেদ হোসেন জানান নিহত রাকিব (১৮)পূর্ব খৈয়াছরা গ্রামের আব্দুল মান্নান এর পুত্র, আর রিফাত (২৩) এর বাড়ী ছাগলনাইয়া, সে মোটর মেকানিক। তারেক (২০) পূর্ব খৈয়াছরা গ্রামের শফিউল আলম এর পুত্র। এই বাইকটি রিফেয়ারিং কাজ করে টেষ্টিং করার সময় এই দূর্ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়