শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ১০:৫৭ দুপুর
আপডেট : ২৬ মে, ২০১৯, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ছাড়তে পারবেন না কলকাতার সাবেক আইপিএস কর্মকর্তা রাজীব কুমার

রাশিদ রিয়াজ : ভারতে চাঞ্চল্যকর চিটফান্ডে অভিযুক্ত আইপিএস কর্মকর্তা ও কলকাতার সাবেক নগরপাল রাজীব কুমারের বিরুদ্ধে লু আউট নোটিশ জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা সিবিআই। এর ফলে তিনি আর কোনোভাবেই ভারত ছেড়ে বাইরে যেতে পারবে না। ওই নোটিশের মেয়াদ এক বছর। ২০২০-র ২৩ মে পর্যন্ত তা কার্যকর থাকবে। প্রয়োজনে তা ফের বাড়তে পারে। তদন্তের নামে সারদা কেলেঙ্কারির প্রচুর প্রমাণ নষ্ট করার অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে।

শুক্রবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীন অভিবাসন দফতরের এই নোটিশ অনুযায়ী রাজীব কুমারের ভারতের যাওয়ার কোনো খবর পেলেই অভিবাসন দফতরকে তাকে আটক করতে হবে এবং সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আইপিএস কর্মকর্তা রাজীব কুমারকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তাকে আটক করতে গেলে সিবিআই কর্তাদের বাধাপ্রাপ্ত হতে হয়। তার জন্য আলোচনায় বসেছিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে শিলং-এ গিয়ে তাকে জেরা করে সিবিআই। রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না বলেও একটি নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও সেই নির্দেশের সময়সীমা পেরিয়ে গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে যে কোনও মুহূর্তেই তাকে গ্রেফতার করতে পারে সিবিআই।

সিবিআইয়ের এক মুখপাত্র বলেন,‘সারদা তদন্তে যে কোনও সময় প্রয়োজনে আমরা রাজীব কুমারকে গ্রেফতার করতে পারব, এমন অধিকারটুকু পাওয়া দরকার ছিল। সর্বোচ্চ আদালতের রক্ষাকবচ সরে যাওয়ায় সেটা সম্ভব হয়েছে। এখন আদালতের প্রক্রিয়া মেনে যা করার করা হবে। সিবিআই তাড়াহুড়ো করবো না।’ ওই মুখপাত্রের দাবি, ‘গরিব আমানতকারীদের টাকা প্রভাবশালী কয়েক জন আত্মসাৎ করেছেন। সিবিআইয়ের কাছে সেই প্রমাণ রয়েছে। সিটের সদস্যরা তাদের বাঁচাতে সক্রিয় ছিলেন কি না, সেটা সিবিআই দেখবে। কেউ ছাড়া পাবেন না।’

সপ্তদশ লোকসভা নির্বাচনের আগে রাজীবকে পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে সিআইডি’র এডিজি পদে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। কিন্তু নির্বাচন কমিশন তাকে সেখান থেকে সরিয়ে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করে। এই মুহূর্তে কলকাতার প্রাক্তন নগরপাল এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসার। এর মধ্যেই সেই মন্ত্রণালয়ই তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়