শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৫:৩০ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৮তম সপ্তাহে ইয়েলো ভেস্ট আন্দোলন, আটক আরো ২৭

আব্দুর রাজ্জাক : ফ্রান্সের রাজধানী প্যারিসে শনিবার আবারো জড়ো হয় ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা। এক পর্যায় বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার এবং বিক্ষোভকারীদের পাল্টা পাথর নিক্ষেপের ঘটনায় রুশ গণমাধ্যম আরটি’র সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয় বলে শনিবার স্থানীয় গণমাধ্যম জানায়। ইয়ন, ফ্রান্স-২৪

পুলিশ জানায়, ব্যাপক সংঘর্ষ হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জন্মস্থান অ্যামিয়েন্সেও। এই শহরেও প্রায় ১২শ বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুড়ে এবং স্থানীয় ব্যাংকগুলোর কয়েকটি ব্রাঞ্চে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগানো হয় ময়লার ক্যানগুলোতেও।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, এবার বিক্ষোভে ১২ হাজার মানুষ অংশ নিয়েছে কিন্তু গত নভেম্বরে যখন আন্দোলন শুরু হয় তখন এর সংখ্যা ছিলো ৩ লাখের মতো।

উল্লেখ্য, জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি ও ফ্রান্স সরকারের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রায় ৬ মাস ধরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে কর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসাসহ নিম্ন আয়ের নাগরিকরাও যেনো সহজেই জ্বালানি ক্রয় করতে পারে এজন্য প্রায় ১১শ কোটি ডলারের প্রকল্প ঘোষণা করেন ম্যাক্রোঁ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়