শিরোনাম
◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ◈ টিকাদানে ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব: রয়টার্সের প্রতিবেদন ◈ পোশাক রপ্তানিতে আশার আলো, যুক্তরাষ্ট্রে বড় প্রবৃদ্ধি ◈ প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে লিসেনিং-স্পিকিং ◈ বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান ◈ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে রয়েছেন যারা

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৩:৫৫ রাত
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন মেয়াদে মোদী ভারতকে আরও এগিয়ে নেবেন বলে জানালেন কোহলি

স্পোর্টস ডেস্ক : ৩০ মে বিশ্বকাপের আসর শুরু হলেও ভারত খেলবে ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। যার ফলে হাতে তাই কিছু বাড়তি সময় পাচ্ছে ভারতীয় ক্রিকেটাররা। এ কারণেই মনোযোগ ক্রিকেট থেকে কিছুক্ষণের জন্য অন্য কোথাও দেওয়ার সুযোগ পেয়েছেন দলনায়ক কোহলি। আর সে সুযোগেই দেশের নবনির্বাচিত সরকারপ্রধানকে অভিনন্দন জানিয়ে ফেললেন আজ। শুধু তাই নয় নতুন মেয়াদে মোদী ভারতকে আরও এগিয়ে নেবেন বলেও জানিয়েছেন তিনি।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে মোদীর দল ও জোট। শুধু তা-ই নয়, জোট হিসেবে এনডিএ ও একক দল হিসেবে বিজেপি তাদের আসনসংখ্যা বাড়িয়েছে। পাঁচ বছর দেশ শাসন করার পর আরও বেশি সমর্থন নিয়ে কোনো প্রধানমন্ত্রীর এমন জয় ভারতের ইতিহাসে দেখা যায়নি। এমন নিরঙ্কুশ বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বিরাট কোহলি।

ভারতের জাতীয় নির্বাচনে বিজেপির জয়ের পর কোহলি টুইটারে লিখেছেন, ‘নরেন্দ্র মোদিজি, অভিনন্দন। আমরা বিশ্বাস করি আপনার দূরদর্শী চিন্তাভাবনায় ভারত আরও উন্নতির শিখরে পৌঁছাবে।’

  • সর্বশেষ