শিরোনাম
◈ যে কারণে ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, জানালেন ট্রাম্প ◈ অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা ◈ এবার ইসরায়েলের দিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ◈ ইসরাইলের হামলার পর ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা ◈ হামলার মুখে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো খামেনিকে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: ‘কঠোর’ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান ◈ সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০১:১৮ রাত
আপডেট : ২৫ মে, ২০১৯, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বললেন, বাংলাদেশ বিশ্বকাপের ফাইনালে খেলবে

স্পোর্টস ডেস্ক : আর ক’দিন পরেই ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট বিশ্বকাপের যুদ্ধে নামবে ১০টি দল। সেখানে ২২ গজের লড়াইয়ে নামবে বাংলাদেশের টাইগাররাও। ক্রিকেটারদের বিশ্বকাপে নজর আছে দেশের জাতীয় ফুটবলারদেরও। লাওস বধ করে ফুটবল বিশ্বকাপের মূল বাছাই পর্বের লক্ষ্যে থাইল্যান্ড যাওয়া লাল-সবুজদের অধিনায়ক জামাল ভঁ‚ইয়া শুভকামনা জানিয়েছেন সাকিব-মাশরাফিদের।

শুধু শুভ কামনা নয়, মাশরাফিদের হাতে ক্রিকেট বিশ্বকাপ দেখতে চান দেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক। তিনি বলেন, বাংলাদেশ ফুটবল দলের পক্ষ থেকে সবাইকে শুভ কামনা জানাই। এবার দলটা দেখেছি। অনেক ভালো ও ভারসাম্য হয়েছে দলটা। বেস্ট দলই হয়েছে বাংলাদেশের। আমি আশা করবো তারা ফাইনাল খেলবে। এবং ফাইনাল জিতবে। বিশ্বকাপ পাবে।

সঙ্গে টাইগারদের একটা পরামর্শও দিয়েছেন তিনি, ‘শুধু একটা পরামর্শ থাকবে। তারা যাতে চাপ না নেয়। যেন খেলাটাকে ইনজয় করে। তাহলেই সহজেই ম্যাচের রেজাল্ট পাবে মাশরাফিরা। শুভ কামনা রইলো।’

এদিকে থাইল্যান্ডে ১০ দিনের ক্যাম্প শেষে দুটি প্রস্তুতি ম্যাচ ২৪ তারিখ রওনা দিয়েছে বাংলাদেশ দল। থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাঝে। ২৮ মে এবং ১ জুন থাই লিগে দুটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এয়ার ফোর্স ইউনাইটেড ফুটবল ক্লাবের সঙ্গে জামাল ভ‚ঁইয়ারা প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবেন ২৮ মে। ১ জুন দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ব্যাংকক গ্লাস পাথুম ইউনাইটেড। দুটি ক্লাবই গত মৌসুমে থাই লিগ-১ থেকে নেমে গেছে থাই লিগ-২ তে। ৩ জুন লাওসের উদ্দেশ্যে রওনা দেবে লাল-সবুজরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়