শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৪:৩৪ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গার্মেন্টসসহ সব খাতের শ্রমিকদের বোনাস দেওয়ার শেষ সময় ৩০ মে, বেতন ২ জুন

স্বপ্না চক্রবর্তী : চলতি মাসের ৩০ তারিখের মধ্যে গার্মেন্টস শ্রমিকসহ সব শ্রমিকদের উৎসব ভাতা (বোনাস) আর ২ জুনের মধ্যে বেতন পরিশোধের আহ্বান জানিয়েছে শ্রম মন্ত্রণালয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটি।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির ৪২তম বৈঠকে দেশের গার্মেন্টস খাতসহ সকল শিল্প প্রতিষ্ঠানের মালিকদের প্রতি এ আহ্বান জানানো হয়।

সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মন্ত্রণালয়ের সচিব উম্মে হাসনা, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি রুবানা হক, মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই সঙ্গে বৈঠকে সড়ক-মহাসড়ক এবং রেল ও নৌপথের যানজট এড়াতে শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার আহ্বান জানানো হয়। এসময় বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক বলেন, আমরা চাই সব শ্রমিক ঈদের বেতন-বোনাস নিয়েই প্রিয়জনদের সাথে ঈদ করতে যাক। সব মালিকপক্ষও তাই সময়মতোই বেতন-বোনাস দিয়ে দেবে বলে আমরা আশা করছি। জুন মাসের প্রথম সপ্তাহে ঈদ। তাই ঈদের ছুটির পরে দশ দিনের মজুরি পেলে পোশাকশ্রমিকদের জন্যই ভালো। শ্রমিকেরা ওই দশ দিনের মজুরিতে বাকি মাসটি ভালোভাবে পার করতে পারবেন।

  • সর্বশেষ