শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ১২:২৩ দুপুর
আপডেট : ২৩ মে, ২০১৯, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়া-৬ আসনে প্রার্থী হতে রাজী নন খালেদা জিয়া

শাহানুজ্জামান টিটু : খালেদা জিয়ার অনুমতি না পাওয়ায় বগুড়া-৬ আসনের পুনঃনির্বাচনে তার জন্য সংগ্রহ করা মনোনয়নপত্র জমা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এখন এই আসনের পুনঃনির্বাচনে স্থানীয় বিএনপির ৪ নেতা মনোনয়নপত্র জমা দিবেন।

সূত্র জানায়, মনোনয়নপত্রে খালেদা জিয়ার স্বাক্ষর আনতে গেলে তিনি নির্বাচন করতে রাজি হননি। তার এই সিদ্ধান্তটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানানো হয়। পরে তিনি মায়ের মনোনয়নপত্র জমা না দেয়ার নির্দেশ দেন।
খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, ম্যাডাম খালেদা জিয়ার সম্মতি না থাকায় বগুড়া পুনঃনির্বাচনে অংশগ্রহণ করার জন্য তার মনোনয়নপত্র জমা দেয়া হবে না।
চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার বগুড়ার স্থানীয় নেতাদের দাবির প্রেক্ষিতে ম্যাডাম খালেদা জিয়ার মনোনয়নপত্র তোলার প্রাথমিক সিদ্ধান্ত দিয়েছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু বুধবার (গতকাল) খালেদা জিয়া ও তারেক রহমান মনোনয়নপত্র জমা না দেয়ার সিদ্ধান্ত নেন। ফলে শুধু ৪ জনের মনোনয়নপত্র জমা দেয়া হবে। এরা হলেন, জেলা বিএনপির আহ্বায়ক জিএম সিরাজ, সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান, জেলার সাবেক সভাপতি সাইফুল ইসলাম, রেজাউল করিম বাদশা, জয়নাল আবেদীন চাঁন।
তারেক রহমানের ঘনিষ্ঠ এক নেতা জানান, এই আসনটি জিয়া পরিবারের। তাই এখানে নির্বাচনে না যাওয়াটা ভুল হবে। আসনটি একবার হাতছাড়া হলে ভবিষ্যতে আবার ফিরে আসাটাও চ্যালেঞ্জ হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তারেক রহমান নির্বাচনে যাওয়ার ইতিবাচক সিগন্যাল দেন দলকে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়