শিরোনাম
◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ ◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার ◈ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৮:৪৮ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমিশনার বললেন মাদক ক্যান্সারের থেকে ভয়াবহ

মাসুদ আলম : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বলেছেন, প্রত্যেক ঈদ এলে আমরা আপনাদের পাশে দাঁড়াই ঈদবস্ত্র নিয়ে। শীত এলে এমনিভাবে আমরা ঈদবস্ত্র দিয়ে থাকি। কারণ আমরা বিশ্বাস করি আমরা জনগণের পুলিশ, আপনারা আমাদের অত্যন্ত আপনজন, আপনাদের প্রতি আমাদের রয়েছে শ্রদ্ধা-ভালোবাসা ও জনদায়বদ্ধতা। বুধবার পুলিশের রমনা ও মতিঝিল বিভাগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানের এসব কথা বলেন তিনি।

এসময় ২ হাজার সাতশত পিস (শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও ছোট বাচ্চাদের পোশাক) ঈদবস্ত্র বিতরণ করা হয়।
সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে পুলিশ কারও উপর বল প্রয়োগ করে না লাঠি ঘুরায় না, ক্ষমতা ও দাপট দেখায় না। আপনাদেরকে ভালোবেসে, ভালো সেবা দিয়ে আপনাদের ভালোবাসা আমরা অর্জন করতে চাই। এজন্য আমরা মনে করি যে, ঈদের সময় আমরা নতুন কাপড় পরবো আর আপনারা যদি নতুন কাপড় না পরেন তাহলে আল্লাহ আমাদের রোজা ও ঈদ কবুল করবেন না। ঈদ তখনই স্বার্থক হবে যখন আপনাদের গায়ে নতুন কাপড় উঠবে ও ঈদের দিন ভালো খাবেন। এটিই ইসলামের কথা। বাংলাদেশ যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, আশা করি ২০ বছর পর ঈদের কাপড় দেয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, মাদক আমাদের সন্তান, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করছে। মাদক ক্যান্সারের থেকে ভয়াবহ। এই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আপনার চারপাশে লক্ষ্য রাখুন মাদকের সম্পর্কে কোন তথ্য পেলে নির্ভয়ে পুলিশকে দিন। আপনার পরিচয় গোপন রাখা হবে।

কমিশনার বলেন, রমজানের ১৬ দিনে রাজধানীতে উল্লেখযোগ্য কোন অপরাধ সংঘটিত হয়নি। ঈদ উপলক্ষে বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক রয়েছে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

  • সর্বশেষ