শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০২:২৮ রাত
আপডেট : ২২ মে, ২০১৯, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-পাথরঘাটা লঞ্চ সার্ভিস চালুর দাবি

ইমরান হোসাইন, পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ঢাকা-পাথরঘাটা নৌপথে লঞ্চ সার্ভিসের দাবিতে মানববন্ধন করা হয়। ২১মে (মঙ্গল বার) বেলা ১১ টায় শহরের শেখ রাসেল স্কায়ার চত্বরে এ মানববন্ধন করেন পাথরঘাটা প্রেসক্লাব, উপজেলা আইনজীবি সমিতি ও বণিক সমিতি।

প্রেসক্লাব সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাবির হোসেন, প্রেসক্লাবের সম্পাদক জাকির হোসেন খান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক আমিন সোহেল, হাফেজ গোলাম মোস্তফা, মেহেদী শিকদার, শহিদুল গাজী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-পাথরঘাটা নৌপথ বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় এবং ব্যবসা সফল একটি রুট। ১২বছর আগে এ রুটে লঞ্চ সার্ভিস থাকলেও বর্তমানে নেই। প্রতিদিন এ এলাকার ব্যবসায়ীরা পরিবহন যোগে কষ্ট করে কোটি-কোটি টাকার মালামাল আনা নেয়া করে। পাথরঘাটা থেকে ২০ কি. মি. দূরে একটি লঞ্চ টার্মিনাল থাকলেও যাত্রী চলাচলে দূর্ভোগ পোহাতে হয়। সামনে পবিত্র ঈদুল ফিতর, এ সময়ে যাত্রীদের অসহনীয় দুর্ভোগ ও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সার্বিক দিক বিবেচনা করে ঈদুল ফিতরের পূর্বেই ঢাকা-পাথরঘাটা নৌ পথে প্রতিদিন দুটি লঞ্চ চালুর জন্য প্রধানমন্ত্রী ও নৌ পরিবহন প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়