শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ১০:৫৯ দুপুর
আপডেট : ২১ মে, ২০১৯, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান জোর করে বাংলাদেশের সঙ্গে ঝামেলা করতে চাইছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী

সমীরণ রায়: পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন বলেছেন, পাকিস্তানিদের জন্য বাংলাদেশের ভিসা ইস্যু বন্ধ নেই। বরং এই ইস্যুতে পাকিস্তান জোর করে বাংলাদেশের সঙ্গে ঝামেলা করতে চাইছে। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পাকিস্তানিদের জন্য ভিসা ইস্যু বন্ধ রেখেছে বলে যে খবরটি বেরিয়েছে, সেটি ননইস্যু। পাকিস্তানের বাংলাদেশ মিশনের কনস্যুলার সেকশনে লোক না থাকায় ভিসা দেওয়া যাচ্ছে না। আর কনস্যুলার সেকশনে যিনি কাজ করবেন তার ভিসার মেয়াদ না বাড়িয়ে ইস্যুটি ঝুলিয়ে রেখেছে পাকিস্তান। কনস্যুলার সেকশনের অফিসার যদি না থাকে, তাহলে পাকিস্তানিদের জন্য ভিসা কে ইস্যু করবে? এ কারণে ভিসা ইস্যু করা যাচ্ছে না। কিন্তু বন্ধ নেই। বাংলাদেশ পাকিস্তানিদের জন্য ভিসা ইস্যু বন্ধ করেনি। যে খবরটি বেরিয়েছে সেটি সঠিক নয়। তবে ব্যক্তি বিশেষ বাংলাদেশের ভিসা নাও পেতে পারেন। সেটা বিভিন্ন কারণে হতে পারে। আসলে পাকিস্তান জোর করে আমাদের ঝামেলায় ফেলতে চাচ্ছে। তবে আমরা সমস্যার সমাধানের চেষ্টা করে যাচ্ছি।

যদি বাংলাদেশ ভিসা ইস্যু বন্ধ না করে তাহলে এ বিষয়ে খবর বের হয়েছে, সেটির প্রতিবাদ কেন করা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখন প্রতিবাদ পাঠাবো। সবাইকে জানাবো যে ভিসা না দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের রায় নিয়েও পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করেছিল, যেটা তাদের পছন্দ হয়নি বলেও জানান মন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়