শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৭:২৩ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম জিয়ার মুখের ঘা নিয়ে বিএনপি নেতারা অপরাজনীতি করছেন, বললেন তথ্যমন্ত্রী

হ্যাপি আক্তার : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়া আদালতপ্রাপ্ত শাস্তি পেয়েছেন। বিএনপি এবং তাদের আইনজীবীরা তারা বছরের পর বছর আদালতকে হেনস্তা করেছেন। তারা এই মামলাগুলো রায় হওয়ার আগে সময় নিয়েছেন, দেশের ইতিহাসে এতোবার আসামী হাজিরা থাকা সত্তেও সময় নেয়ার ঘটনা ঘটেনি। আজ সোমবার সবিচালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্ন উত্তরে তিনি এসব কথা বলেন।

এসময় ড. হাছান মাহমুদ বলেন, আদালত প্রচণ্ড হেনস্তা হওয়ার পরও আইনকে সমুন্নত রেখে এবং স্বাভাবিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে তা চালিয়েছেন। তার পরেও তারা দীর্ঘসূত্রিতা ঘটিয়েছেন। তার পর বিচারের প্রক্রিয়ার মাধ্যমে তিনি শাস্তি পেয়েছেন। নিম্ন আদালত তাকে ৫ বছর সাজা দিয়েছিলেন। হাইকোর্টে যাওয়ার পর তা বেড়ে ১০ বছর হয়েছে। সুতরাং এখানে আইনকে কেউ প্রভাবিত করার বিষয়টি নেই।

তিনি বলেন, বিএনপির নেতারা বলেছেন, খালেদা জিয়া হঠাৎ জিহব্বায় কামড় লেগে ঘাঁ হয়েছে। সে কারনে তিনি স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন না, জাউ খাচ্ছেন। এ বিষয়ে বঙ্গবন্ধু মেডিকেলের সাথে কথা হয়েছে। তারা বলেছেন, বেগম খালেদা জিয়ার জিহব্বায় সামান্য ঘা হয়েছে। সে কারণে তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন। তবে এখন অনেকটাই ভালো। দু-একদিনের মধ্যেই তিনি ভালো হবেন এবং স্বাভাবিক খাবার খেতে পারবেন। জিহব্বায় ঘা এমন কোনো বিষয় নয় যে যা নিয়ে জীবন শঙ্কা দেখা দেয়। জিব্বায় ঘা হয়েছে তার জন্য জীবন রক্ষার জন্য তিনি জাউ খাচ্ছেন। এটি হচ্ছে অপরাজনীতি। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ