শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৬:২৬ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইম নাউ নিউ নেশনের এর এক্সিট পোলে একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপির, কংগ্রেস আর বাকি বিরোধীরা অনেক পেছনে

কেএম নাহিদ : অন্তিম দফার নির্বাচন রোববার শেষ হল। আগামী ২৩ মে ভারতের ৫৪২ টি আসনের ফলাফল আসতে চলেছে। কিন্তু এর আগে এক্সিট পোল আসছে। আবার কি মোদী সরকার হতে চলেছে? না বিরোধীদের জয় জয়কার হবে? ইন্ডিয়া র‌্যাগ

ভারতের সাত দফায় নির্বাচনে ৫৪৩ এর মধ্যে ৫৪২ টি আসনে নির্বাচন হয়েছে। ১১ ই এপ্রিল প্রথম দফার নির্বাচন হয়েছে, আর ১৯ মে আজকের দিনে সপ্তম এবং শেষ দফার নির্বাচন হয়েছে। তামিলনাড়ুর ভেলোর আসনে এবার নির্বাচন স্থগিত করা হয়েছে। দুই মাস ধরে চলা এই নির্বাচনে দেশ অনেক কিছুই দেখল। বিতর্কিত মন্তব্য থেকে শুরু করে হিংসার তলোয়ার পর্যন্ত শেষ, সবই দেখেছে দেশ। আর এরই মধ্যে বেড়িয়ে গেছে দু একটি নিউজ চ্যানেলের সমীক্ষা। আসুন দেখে নিন সব।

নিউজ নেশন এর সমীক্ষায় এনডিএ ২৮২-২৯০, কংগ্রেস ১১৮-১২৬ অন্যরা ১৩০-১৩৮ আসন পাচ্ছে। ইন্ডিয়া টিভির সমীক্ষায় দিল্লীতে বিজেপি ৭ টি আসনেই জয় লাভ করতে চলেছে। নিউজ-২৪ এর চাণক্য সমীক্ষায় ছত্তিসগড়ে বিজেপি ৭ টি আসন এবং কংগ্রেস ২ টি আসনে জিতছে। এবিপি নিয়েলসনের সমীক্ষা অনুযায়ী পশ্চিমি উত্তর প্রদেশের ২৭ টি আসনের মধ্যে বিজেপি জোট ৬ আর সপা-বসপা ২১ আসনে এগিয়ে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়