শিরোনাম
◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩২০ ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ ◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন ◈ ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, পাবেন না যারা ◈ গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০৩:৩৪ রাত
আপডেট : ১২ মে, ২০১৯, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো বায়ার্নের

স্পোর্টস ডেস্ক: বুন্ডেসলিগায় লাইপজিগের বিপক্ষে গোল শূন্য ড্র করে বায়ার্ন মিউনিখ। এদিন জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই টানা সপ্তম বুন্ডেসলিগা শিরোপা জিতত বায়ার্ন। তবে প্রতিপক্ষের মাঠে পয়েন্ট হারিয়েছে নিকো কোভাচের দল।

বিরতির আগে লাইপজিগ রক্ষণের দৃঢ়তায় গোলের পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লেয়ন গোরেটস্কা লাইপজিগের জালে বল জড়ালেও আক্রমণ গড়ার সময়ে রবের্ত লেভানদফস্কি অফ-সাইডে থাকায় ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে গোল বাতিল করেন রেফারি। বাকি সময়ে মরিয়া চেষ্টা করেও গোলের দেখা পায়নি অতিথিরা।

৩৩ ম্যাচে ২৩ জয় ও ছয় ড্রয়ে বায়ার্নের সংগ্রহ ৭৫ পয়েন্ট। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরুসিয়া ডর্টমুন্ড। গোল পার্থক্যে অনেক এগিয়ে থাকায় লিগের শেষ রাউন্ডে ডর্টমুন্ড জিতলে বায়ার্নকে ড্র করলেই চলবে শিরোপা জিততে। আগেই তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ নিশ্চিত করা লাইপজিগের সংগ্রহ ৬৬ পয়েন্ট।

  • সর্বশেষ