শিরোনাম
◈ পোল্যান্ডে বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে দূতাবাসের সতর্কবার্তা ◈ গঙ্গার পানি নিয়ে নতুন সমঝোতা, বড় পরীক্ষার মুখে ঢাকা-দিল্লি ◈ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার চেকপোস্ট-তল্লাশি ◈ প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী ◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ ◈ ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ◈ তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত ◈ একদিন পর জাতীয় গ্রিডে আবারও সামিটের এলএনজি সরবরাহ শুরু

প্রকাশিত : ০৮ মে, ২০১৯, ০৩:৫৬ রাত
আপডেট : ০৮ মে, ২০১৯, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশীয় অস্ত্রসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা থেকে প্রতারক চক্রের সদস্য মো. সৈয়দ হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় মোবাইল, সীমকার্ড ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলার মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই এলাকার মৃত সামসুদ্দিন হাওলাদারের ছেলে।

র‌্যাব-৮ এর ভাষ্য মতে, ‘দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিল একটি প্রতারক চক্র। এমন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া এলাকায় সৈয়দ হাওলাদারের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় প্রতারক চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও কৌশলে সৈয়দ হাওলাদারকে গ্রেপ্তার করে র‌্যাবের সদস্যরা। পরে তার বাড়িতে তল্লাসি চালিয়ে ২টি ট্যাবলেট ফোন, ১৬টি মোবাইল ফোন, ৮৫টি সীমকার্ড, ১২টি দেশীয় ধারালো রামদা, ১১টি দেশীয় তৈরি বাটবিহীন বল্লমের ফলা উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ মাদারীপুর কোম্পানী অধিনায়ক ও সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি চিহ্নিত প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ বিকাশ প্রতারণার কার্যক্রম চালিয়ে আসছে। আসামিকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি ফরিদপুরের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা থানায় একটি মাদক ও একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’

ফরিদপুরের ভাঙ্গা থেকে প্রতারক চক্রের সদস্য মো. সৈয়দ হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় মোবাইল, সীমকার্ড ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়