শিরোনাম
◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ০৫:৫৪ সকাল
আপডেট : ০৬ মে, ২০১৯, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে দুই অস্ত্র ব্যবাসয়ী গ্রেফতার

ইসমাঈল হুসাইন ইমু : রাজধানীর গাবতলী মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ৫৬ রাউন্ড গুলি ও রিভলবারসহ দুজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র স্পেশাল এ্যাকশন গ্রুপ। গ্রেফতারকৃতরা হলো- মির্জা বাশার বেগ (৫৫) ও আবু জাফর মো. রেজাউল করিম ওরফে মুকুল (৫৩)। এসময় তাদের কাছ থেকে একটি .৩২ বোরের রিভলবার ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়। এরা দুজনই অস্ত্র ব্যবসায়ী।

পুলিশ জানায়, দারুস সালাম থানাধীন গাবতলী মাজার রোডের নিউ ক্যাফে ধানসিড়ির সামনে কয়েকজন লোক অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি বিক্রয়ের জন্য অবস্থান করছে বলে সংবাদ পায় কাউন্টার টেরোরিজম ইউনিটের স্পেশাল এ্যাকশন গ্রুপ। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানকালে ধৃত মির্জা বাশার বেগের দেহ তল্লাশি করে ৬ রাউন্ড গুলি ভর্তি একটি .৩২ বোরের রিভলবার ও রেজাউল করিম এর দেহ তল্লাশি করে ৫০ রাউন্ড ৭.৬৫ বোরের গুলি উদ্ধার করে জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আগ্নেয়াস্ত্র-গুলি বেচাকেনায় আসা তাদের অন্য সহযোগিরা পালিয়ে যায়। এ সংক্রান্তে দারুস সালাম থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ