শিরোনাম
◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি ◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার ◈ দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার ◈ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ◈ সি‌রি‌জের প্রথম টেস্টে বৃহস্প‌তিবার বাংলা‌দেশ-অ‌স্ট্রেলিয়া মু‌খোমু‌খি, ৪ পেসার নিয়ে খেলবে টাইগাররা ◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা

প্রকাশিত : ০৩ মে, ২০১৯, ০৪:৩৮ সকাল
আপডেট : ০৩ মে, ২০১৯, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেলসের বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়া সমর্থন করলেন মরগান

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট থেকেই হঠাৎ করেই দূরে যাওয়ার কথা বললেও এক সপ্তাহের মধ্যেই আবার ক্রিকেটে ফিরেন ইংল্যান্ডের ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। তবে বিপত্তি বাঁধে ড্রাগ নেওয়ায়। যে কারনেই দলের অধিনায়ক ইয়ন মরগান আস্থা ভঙ্গের অভিযোগ আনেন হেলসের বিরুদ্ধে।

ক্রিকেট থেকে বিরত থাকার পরেই ড্রাগ ডোপ টেস্টে ধরা পড়া এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেই দলের ৬ জন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে আলোচনার বসেছিলেন মরগান। তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কোচের সাথে গভীর আলোচনা করেছি। আমি সকল সিনিয়র ক্রিকেটারদের সাথেও আলোচনা করেছি। আসলে আমিই তাদের আলোচনার জন্য ডেকেছিলাম। এটা দলের সদস্য ও দলের সংস্কৃতিতে কেমন প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা করেছি। গত দেড় বছর ধরে আমরা কঠোর পরিশ্রম করছি দলটাকে উচ্চমানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য।’

হেলসের এমন কান্ডের পর বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়াটা সমর্থন করেছেন মরগান। তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই অ্যালেক্স তার সম্মান হারিয়েছে। দলের আস্থাও ভেঙেছেন তিনি। এই অবস্থায় তাকে দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্তটাকেও সবাই সমর্থন করছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়