শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ১২:৫৩ দুপুর
আপডেট : ০১ মে, ২০১৯, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৭৮ হাজার টাকার মালামাল জব্দ, আটক-২

শেখ ফরিদ আহমেদ ময়না : সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৮ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। মঙ্গলবার ভোরে সাতক্ষীরার ভোমরা, মাদরা, বাঁকাল চেক পোষ্ট ও কুশখালী সীমান্তে অভিযান চালিয়ে এ সব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, হুন্ডির টাকা, মোটর সাইকেল, চা পাতা ও জুতা। বিজিবি এ সময় দুই চোরাকারবারীকে আটক করে।

আটক চোরকারবারীরা হল, সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ি গ্রামের মো. ইসহাক আলীর ছেলে মো. রাজু ইসলাম (২০) এবং কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত মোজাম্মেল গাজীর ছেলে মো. মোখলেছুর রহমান (৩২)।

বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা, মাদরা, বাঁকাল চেক পোষ্ট ও কুশখালী সীমান্তের স্ব-স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপরোক্ত মালামাল গুলো জব্দ করে। জব্দকৃত এ সব মালামালের মূল্য ৮ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা বলে বিজিবি আরো জানায়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ