শিরোনাম
◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত! ◈ সেই আগুন সন্ত্রাসেই ভরসা আওয়ামী লীগের! ◈ কুমিল্লার স্কুলছাত্র অপ্রতিম হত্যায় পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর মেলেনি! ◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা ◈ মেসিকে বার্সেলোনায় ফেরাতে চেয়েও পারেননি! কারণ জানা‌লেন প্রাক্তন সতীর্থ জাভি ◈ র‌শিদ খান নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ, সরব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০৭:৪১ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাস দমনে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়, বললেন ব্রিটিশ হাইকমিশনার

নুর নাহার : সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। পাশাপাশি শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়া এবং সারাবিশ্বে সন্ত্রাস এখন উদ্বেগের বিষয় হয়ে ওঠেছে বলেও জানান তিনি। ডিবিসি নিউজের 'মিট দ্যা এনভয়' অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডিবিসি নিউজ

রবার্ট ডিকসন বলেন, 'কিছুদিন আগেই শ্রীলঙ্কায় যে সন্ত্রাসী হামলা হয়েছে তা আমরা স্মরণ করতে পারি, বাংলাদেশে এমন কোনো সন্ত্রাসী হামলা ঘটছে না তা নিয়ে বাংলাদেশ সরকার সন্তুষ্ট থাকতে পারে। তবে, সন্ত্রাসী হামলা নিয়ে কোনো দেশেরই স্বস্তিতে থাকার উপায় নেই।'

বাংলাদশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ইতিহাস আছে উল্লেখ করে তিনি বলেন, 'ইস্টার সানডে পালনের জন্য আমি নিজেই গির্জায় গিয়েছি এবং স্বস্তি বোধ করেছি।' রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্তরাজ্যও চাপে রেখেছে বলে জানান রবার্ট ডিকসন।

তিনি বলেন, 'রোহিঙ্গাদের সম্মানজনক উপায়ে ফিরে যাওয়ার ব্যাপারে আমরা একমত। কিন্তু, এতে সময় লাগবে। রোহিঙ্গাদের নিজেদের দেশে ফিরে যাওয়ার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে যুক্তরাজ্য চাপ প্রয়োগ করেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগিতাও করে যাচ্ছে।'

  • সর্বশেষ