শিরোনাম
◈ জরুরি যেসব পণ্যবাহী জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০৪:১৮ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ ভয়াল ২৯ এপ্রিল

এম জহিরুল ইসলাম : ১৯৯১ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে দেশের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলের প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ নিহত এবং ১ কোটি মানুষ তাদের সর্বস্ব হারায়। সেদিনের ভয়াল এই ঘটনা এখনও দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়ায় উপকূলবাসীকে।

প্রতি বছরের মতো এবারো নিহতদের স্মরণে আজ সোমবার (২৯ এপ্রিল) চট্টগ্রামে কয়েকটি সংগঠন আলোচনা সভা, সেমিনার, মিলাদ, খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।  বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ভয়াল ২৯ এপ্রিল স্মরণে এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনায় নানা কর্মসূচি গ্রহণ করেছে।

আজ সন্ধ্যা ৬টায় আঁরার চাটগাঁ ও ন্যাচার রিসার্চ অ্যান্ড অবসারভেশন সেন্টারের যৌথ উদ্যোগে নগরীর থিয়েটার ইনস্টিটিউট গ্যালারিতে ‘ঘূর্ণিঝড় ও জলোচ্ছাস : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. হরিশংকর জলদাস, জলবায়ু গবেষক ড. আবদুল্লাহ আল মামুন, ছড়াকার ও অধ্যাপক আলেঙ আলীম, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস এম আবুল হোসেন ও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য।

এর আগে সকাল ১০টায় টিআইসি প্রাঙ্গণে চিত্র সাংবাদিক দেবপ্রসাদ দাশের ধারণকৃত ছবির সমন্বয়ে আলোকচিত্র প্রদর্শনী চলবে। এ ছাড়া জেলার বাঁশখালী ও কক্সবাজারের বিভিন্ন স্থানে ২৯ এপ্রিল নিহতদের স্মরণে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়