শিরোনাম
◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ১১:২৩ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের রাষ্ট্রপতি ও নৌপ্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ইসমাঈল হুসাইন ইমু : চীনের নৌবাহিনীর ৭০তম বার্ষিকী গত মঙ্গলবার চীনের কিংগাডাও শহরে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও নৌপ্রধান ভাইস এডমিরাল শেন জিনলং এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এছাড়া তিনি চীনের উর্ধ্বতন নৌকর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাক্ষাতকালে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নৌবাহিনীর পারস্পরিক উন্নয়নমুলক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চীনের নৌবাহিনীর ৭০তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ এ বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যয় অংশগ্রহণ করে।

ওই অনুষ্ঠানে জাপান, জার্মানি, ব্রাজিল, তুরস্ক, ইরান, নিউজিল্যান্ড, মায়ানমার, গ্রিস, পেরু, দক্ষিণ আফ্রিকা, চিলি, কম্বোডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড,প্যালেস্টাইন এর নৌবাহিনীর প্রধানবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া, বিভিন্ন দেশসমুহের নৌপ্রধান, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদ ও উর্ধ্বতন নৌপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ