শিরোনাম
◈ দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রী ◈ ৫০ সংসদীয় কমিটি গঠন : ক্ষুব্ধ বিরোধী দল, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ◈ পে স্কেলের গেজেট অনুমোদনের পরও আটকে আছে ◈ আম্বানির চিড়িয়াখানা ভানতারায় গাজীপুর থেকে চুরি হওয়া দুই লেমুর আছে কি না নিশ্চিত নয় সিআইডি! ◈ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু-পেঁয়াজ, রপ্তানি সম্ভাবনা যাচাইয়ে যাবে প্রতিনিধি দল ◈ কাপ্তাই লেকের পানি উচ্চতা বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা ◈ এআই বিনিয়োগে বাড়ছে ইলেকট্রনিক পণ্যের চাহিদা, মধ্যপ্রাচ্যের সংঘাতেও চাঙা বৈশ্বিক বাণিজ্য ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নতুন নিয়ম, চাকরি হারালে ৬০ দিনের সুযোগ বাতিলের প্রস্তাব! ◈ আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ?

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:১৮ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি পুরাতন জেন গল্প

কাবেরী গায়েন

জেনগুরু ওয়াংঝুর বিরুদ্ধে ভয়ানক অভিযোগ করলো গ্রামের এক অবিবাহিত তরুণী। কী সে অভিযোগ? সে অন্তঃসত্ত্বা এবং সেই সন্তানের পিতা সেই গুরু। গ্রামের সবাই ক্ষিপ্ত হয়ে গুরুর বাড়িতে চড়াও হলো। বললো, এই সন্তানের পিতা সে, অতএব তার দায়িত্ব নিতে হবে। গুরু বললেন, তাই? ঠিক আছে। তিনি শিশুটিকে নিলেন এবং পরম মমতায় স্নেহে বড় করতে লাগলেন। সবাই গুরুকে দুর দুর করে। গালি দেয়। কিছুদিন পরে তরুণীটি মনোকষ্টে ভুগে বললেন যে, তার অভিযোগ মিথ্যা, সে আসলে গ্রামের এক তরুণের সঙ্গে মেলামেশা করতো এবং সেখান থেকেই এই গর্ভধারণ। ভয়ে সে একথা বলতে পারেনি। একথা শুনে মেয়েটির মা-বাবা, গ্রামবাসী সবাই গেলো গুরুর কাছে। গিয়ে বললো তিনি যেন সবাইকে ক্ষমা করেন। তিনি বললেন, আচ্ছা। তখন তারা বললো, বাচ্চাটা যেহেতু অন্য তরুণের, অতএব বাচ্চাটিকে তাদের দিয়ে দেয়া হোক। তিনি বললেন, তাই? ঠিক আছে। বাচ্চাটিকে সুন্দর পোশাকে সাজিয়ে, আদর করে ফিরিয়ে দিলেন তার মা-বাবার কাছে। এই গল্পের অর্থ যারা বুঝলেন তো তারা বুঝলেন। যারা বুঝলেন না তো বুঝলেন না। ফেসবুক থেকে

  • সর্বশেষ