শিরোনাম
◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ◈ ভারত আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ০৬:২৫ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিইউতে থাকা বাবার নির্দেশেই আইপিএল খেলছেন পার্থিব

স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেল যেন পড়েছেন উভয় সংকটে। একদিকে চলমান আইপিএল, যেখানে তিনি খেলছেন টুর্নামেন্টের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। আরেকদিকে আইসিইউতে ভর্তি অসুস্থ বাবা। তবে সব ছেড়ে বাবার পাশে থাকার মনস্থির করেছিলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান, তাতে অবশ্য সমর্থন দেননি তার বাবা অজয় প্যাটেল। ছেলেকে বলেছেন আইপিএলটা খেলে যেতে।

আইপিলের পয়েন্ট টেবিলে নিজ দল ব্যাঙ্গালোরের অবস্থা শোচনীয় একেবারে, হেরেছে শুরুর ৬ ম্যাচের ছয়টিই। এমতাবস্থায় বাবার অসুস্থতা যেন আরো বেশি পেঁড়া দিচ্ছে পার্থিব প্যাটেলকে। প্রতি ম্যাচ শেষেই বাবাকে দেখতে উড়ে যেতে আহমেদাবাদের এক হাসপাতালে। আইপিএলে খেলার কারণে ঘুরে বেড়াতে হয় এক রাজ্য থেকে আরেক রাজ্যে। তবে পার্থিক যেখানেই থাকেন না কেনো, ম্যাচ শেষে নিয়ম করেই উড়ে যাচ্ছেন বাবাকে দেখতে। তাতে অবশ্য বাঁধা দিচ্ছে না তার ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষও।

আইপিএল শুরুর আগেই ফেব্রুয়ারিতে পার্থিব নিজের বাবার শারীরিক অসুস্থতার খবর নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছিলেন, ‘আমার পিতার জন্য প্রার্থনা করবেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তার।’

এতোদিনেও পার্থিবের পিতা অজয় প্যাটেলের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। ক্রমশই খারাপ থেকে খারাপতম হচ্ছে আরও। কোমা থেকে বের হলেও আইসিইউতে আপাতত রয়েছেন তিনি। পার্থিব জানান, ‘আমি কেবল প্রার্থনা করে যাচ্ছি, যাতে হঠাৎ করে কোনও খারাপ খবর শুনতে না হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়