শিরোনাম
◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০১৯, ০৬:৫৩ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০১৯, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনা স্টেডিয়ামে সর্বহারা ও চরমপন্থিদের আত্মসমর্পণ বিকেল ৩টায় 

ফাতেমা ইসলাম : পাবনা স্টেডিয়ামে আত্মসমর্পণ অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে জনগণ অপেক্ষা করছেন। এই আত্মসমর্পণ অনুষ্ঠনটি হবে আজ বিকাল ৩টায়। অন্তত ১৪টি জেলার প্রায় ৬ শতাধিক চরমপন্থি আত্মসমর্পণ করবেন । তারা অস্ত্র ও গুলি জমা দেবে। এরই মধ্যে পাবনা স্টেডিয়ামে এর সকল প্রস্তুতি শেষ হয়েছে। যমুনা টিভি

এটি দ্বিতীয় দফা আত্মসমর্পণ। এর আগে ’৯৬ সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের হাতে অস্ত্র সমর্পণ করে চুয়াডাংয়ার লালতু ভাইসহ প্রায় শতাধিক চরমপন্থি। অস্ত্র সমর্পণ করেও কয়েক বছর ধরে এই জনপদের মানুষকে অতিষ্ট করে রেখেছিলো চাঁদাবাজি, হত্যা নির্যাতনের মাধ্যমে।

পরবর্তীতে তাদেরকে নানাভাবে বুঝিয়ে আইনশৃংখলা বাহিনী আত্মসমর্পণ করাতে বাধ্য করেছে বা তারা তাদের ভুল বুঝতে পেরেছে। তারা যে নীতি বা আদর্শ নিয়ে কাজ করে চলছিলো সেটা বর্তমান প্রেক্ষাপটে একটি ভুল ধারণা, সেটা বুঝতে সক্ষম হয়েছে তাই তারা আইনশৃংখলা বাহিনীর কাছে আত্মসমর্পণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়