শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০১৯, ০৩:৩৯ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০১৯, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন সামরিক বাহিনীকেও সন্ত্রাসী তালিকাভুিক্তর হুঁশিয়ারি ইরানের

আব্দুর রাজ্জাক : ওয়াশিংটন যদি ইরানে ইসলামিক রেভ্যুলুশনারী গার্ড কোর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী তালিকাভুক্ত করে, তাহলে মার্কিন সামরিক বাহিনীকেই কালো তালিকা ভুক্ত করবে ইরান। শনিবার এক বিবৃতিতে দেশটির একজন জ্যেষ্ঠ আইনপ্রণেতা এ হুঁশিয়ারি দিয়েছেন। রয়টার্স

ইরান পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি বিভাগের প্রধান হেশমাতুল্লাহ ফালাহাতপিশেহ টুইটারে মার্কিন পরিকল্পনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক শাখা আইআরজিসির বিরুদ্ধে যদি যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নেয় তাহলে মার্কিন সামরিক বাহিনীকেও জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর সঙ্গে তুলনা করে সন্ত্রাসী আখ্যা দিয়ে কালো তালিকাভুক্ত করা হবে।

যুক্তরাষ্ট্র ইরানের সীমান্তরক্ষী বাহিনী আইআরজিসিকে সোমবার বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করতে যাচ্ছে। এটি করা হলে প্রথমবারের মতো কোনো বিদেশি সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের ৩ জন কর্মকর্তা জানিয়েছেন।

  • সর্বশেষ