শিরোনাম
◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ◈ বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ◈ যে কারণে মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির, দিলেন আবেগঘন বার্তা ◈ ৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ◈ ফিরোজ-টিপু-মামুন-নিরবসহ অর্ধশতাধিক হেভিওয়েট নেতার বিএনপিতে ফেরার গুঞ্জন, ফিরছেন না রুমিন ◈ সাপ পালন থেকে অ্যান্টিভেনম তৈরি, নেওয়া হচ্ছে ৪৪ কোটি টাকার প্রকল্প ◈ কলকাতা ও শিলিগুড়িতে ভিসা আবেদন কেন্দ্রের দায়িত্বে আসছে নতুন প্রতিষ্ঠান, চালু ১ ডিসেম্বর ◈ পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০১৯, ০৬:২৪ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০১৯, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭৩৭ মডেলের উৎপাদন ২০ ভাগ হ্রাস করছে বোয়িং

আব্দুর রাজ্জাক : ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় ৭৩৭ ম্যাক্স বিমান বিধ্বস্তে ৩৪৬ জন নিহত হওয়ায় মার্কিন বিমান কোম্পানি বোয়িং এ পদক্ষেপ নিলো। দুই দফা দুর্ঘটনার পর নামিয়ে রাখা ৭৩৭ মাক্স বিমান বহরের সংকট এড়াতেই উৎপাদন হ্রাস করা হচ্ছে বলে কোম্পানিটির প্রধান নির্বাহী ডেনিস মুইলেনবার্গ শুক্রবার জানান। গার্ডিয়ান

মুইলেনবার্গ বলেন, বিশ্বব্যাপী ৭৩৭ ম্যাক্সের বহর স্থগিতের পর মধ্যএপ্রিল থেকে বোয়িং আবারো উৎপাদনে যাচ্ছে। এর মাসিক সংখ্যা ৫২ থেকে ৪২টিতে হ্রাস করা হচ্ছে। এতে কোম্পানিটির কোনো কর্মী ছাটাই হওয়ার আশংকা নেই তবে অর্থনৈতিক ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো বলেন, কোম্পানি ৭৩৭ ম্যাক্সসহ অন্যান্য মডেলগুলো কীভাবে প্রস্তুত করা হচ্ছে বা কীভাবে উন্নত হচ্ছে তা পর্যবেক্ষণ করতে একটি কমিটি গঠন করবে। এবং ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা মোকাবেলায় বোয়িং নিয়মিতই বিমানগুলোর সফ্টওয়্যার আপডেট করবে।

উৎপাদকরা ৭৩৭ ম্যাক্স প্রস্তুতে কার্যক্রম আর স্থগিত রাখতে চাচ্ছে না এবং আবারো তাদের সেবা জোরদার করার কথা ভাবছে। এমনকি আগামী জুন থেকে বোয়িং উৎপাদন আরো বাড়িয়ে মাসে ৫৭টি মডেল প্রস্তুত করবে বলে মুইলেনবার্গ জানান।

  • সর্বশেষ