শিরোনাম
◈ ইয়ামাল–ওলমোদের ছন্দে ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন ◈ হোয়াইট হাউস থেকে ট্রাম্পের প্রাইম টাইম ভাষণ, বাড়ছে কৌতূহল ◈ চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে ◈ এক বছর দায়িত্ব পালনের পর ইউক্রেনের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে অবস্থান জানাল ভারত ◈ জুলাই গণহত্যার ৫৯০ মামলা বিচারাধীন, প্রয়োজন হলে বাড়বে ট্রাইব্যুনাল: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বকেয়া টাকা চাইতেই শিক্ষিকার ওপর হামলা, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ◈ রা‌তে বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের বিরু‌দ্ধে ফ্রান্সের সম্ভাব্য একাদশ ◈ সড়ক ছাড়লেন পরীক্ষার্থীরা, বুধবার সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা (ভিডিও) ◈ মাহদী আমিন যে বার্তা দিলেন এইচএসসি পরীক্ষা নিয়ে

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০১৯, ০১:১৪ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০১৯, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ

শহিদুল ইসলাম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জহিরুল আলম দোভাষ প্রকাশ (ডলফিন দোভাষ)’কে।

বুধবার এ সংক্রান্ত আদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেছেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এর আগে জহিরুল আলম দোভাষ (১৯৯৪-৩০১৫) চারবার সিটি কর্পোরেশনের ৩৪ ফিরিঙ্গীবার ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। সর্বশেষ ২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নিয়ে পরাজিত হন তিনি। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জানে আলম দোভাষের জ্যেষ্ঠ সন্তান জহিরুল আলম দোভাষ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জহিরুল আলম দোভাষ সিটি করপোরেশনের প্রতিনিধি হিসেবে সিডিএ’র বোর্ড মেম্বারের দায়িত্ব পালন একাধিকবার।

এদিকে ২০০৯ সালের ২৩ এপ্রিল প্রথমবারের মতো সিডিএর চেয়ারম্যান পদে আসেন ছালাম। তিনিই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া প্রথম রাজনৈতিক ব্যক্তি ছিলেন। ২০০৬ সাল থেকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে আছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়