শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ১১:৪৭ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে সামার ক্যাম্প উদযাপন

ইসমাঈল ইমু : বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (বিআইএসসি), নির্ঝর এর সামার ক্যাম্প-২০১৯ বুধবার ঢাকা সেনানিবাসস্থ বিআইএসসি, নির্ঝর প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. মোজাম্মেল হক বেলুন উড়িয়ে সমার ক্যাম্প-২০১৯ এর শুভ উদ্বোধন করেন । ‘সামার সান, সামার ফান’ এই স্লোগানকে সামনে রেখে দিনব্যপী বিভিন্ন আনন্দমুখর এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) এর সহধর্মিনী মিসেস রোজলিনা তালুকদার। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল মো. মোকসেদ আলীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ