শিরোনাম
◈ আরও পাঁচ প্রবাসী ফুটবলার সাফ চ‌্যা‌ম্পিয়নশীপ খেল‌তে আসছে  ◈ ফিফা সভাপ‌তি ক্ষমা চাইলেও উয়েফা এখ‌নো বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অনড় ◈ আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার প্রশ্নে চ্যালেঞ্জ কোথায় ◈ রোববার চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি ◈ সাকিবের দেশে ফেরার প্রশ্নে ক্রীড়া প্রতিমন্ত্রী—‘আর কোনো সুযোগ নেই’ ◈ ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী ◈ নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত: রয়টার্সকে সাকিব ◈ ‘শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’ ◈ সালাহউদ্দিন বল‌লেন, কোথায় হা‌সিনা বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৯, ০৭:২৮ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০১৯, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরণখোলায় পারভেজ ভাইস চেয়ারম্যান ও হাসি মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত

নইন আবু নাঈম, শরনখোলা (বাগেরহাট) : শরণখোলায় উপজেলা নির্বাচনে বর্তমান ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ (চশমা মার্কা) ১২ হাজার ৩৮০ ভোট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ নেতা বাবুল আকন (টিয়া মার্কা) পেয়েছেন ১১ হাজার ১৮৫ ভোট। ভোটের ব্যবধান ১ হাজার ১৯৫ ভোট। এছাড়া, মেজবাহ উদ্দিন খোকন (তালা) ৮ হাজার ৩’শ ২৯ এবং শাহিন হাওলাদার (উড়োজাহাজ) ২’শ ১৬ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ হাজার ৭৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ রাহিমা আক্তার হাসি (কলস মার্কা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিনা আক্তার সাগর (প্রজাপতি) পেয়েছেন ৬ হাজার ৩৮৮ ভোট। ভোটের ব্যবধান হচ্ছে ১১ হাজার ৩৬৫। এছাড়া, শিখা আকতার (হাঁস) ৬ হাজার ২৪০ এবং নাজমিন নাহার (ফুটবল) ১ হাজার ৭৩ ভোট পেয়েছেন।

উপজেলা সহকারী রিটানিং অফিসার রাহুল রায় এসব তথ্য ঘোষনা করে জানান, এবারের নির্বাচনে উপজেলায় ভোটার সংখ্যা ৮৫ হাজার ২১ ভোট। এছাড়া, উপজেলা চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় মো. কামাল উদ্দিন আকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রোববার শুধু ভাইস চেয়ারম্যানদ্বয় পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়