শিরোনাম
◈ খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে ‘খাঁটি গুড়’, রাজশাহীতে দেড় শতাধিক কারখানায় ভেজাল গুড়ের রমরমা ব্যবসা ◈ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ একজন সাংবাদিক আমাকে ফোন করে বললেন, ‘মাননীয় মন্ত্রী, আপনি কখন পদত্যাগ করছেন?’ (ভিডিও) ◈ ‘মাইর খাওয়ার মধ্যে নেই, একটা মারলে দুইটা মারব—প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব’: আমির হামজা (ভিডিও) ◈ ২০২৭ সালের জুন থেকে ঢাকার ১৩ অঞ্চলে মেঘনা থেকে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করবে ওয়াসা ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বাস-স্মৃতিস্তম্ভ ও বিএনপি কার্যালয়ে আগুন ◈ রাজশাহীতে টানা দুই দিন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা, পেট্রোল বোমায় ট্রান্সফরমারে আগুন ◈ দেশের ২৪ নদীতে ছড়িয়ে পড়েছে আগ্রাসী বিদেশি সাকার মাছ; হুমকিতে দেশি মাছের প্রজনন ও জলজ পরিবেশ ◈ আন্দোলন ও ছুটির পর গাজীপুরে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকেরা, উৎপাদন শুরু অধিকাংশ কারখানায়; বন্ধ ৩৫টি ◈ দেশের যে ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন ও বডি ক্যামেরা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯, ০৭:১৩ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৯, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাস্তার ধারে কালাইয়ের রুটি তৈরি করলেন মার্কিন রাষ্ট্রদূত!

নিউজ ডেস্ক: বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার দায়িত্বভার নিয়েই ঘুরে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। আর সেসব এলাকায় গিয়ে স্থানীয় জনপ্রিয় খাবারসহ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে ক্রমাগত ধারণা নিচ্ছেন। কথা বলছেন স্থানীয় মানুষের সঙ্গে। সূত্র: যুগান্তর

এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৮ মাচ) থেকে দুদিনের সফরে রাজশাহীতে অবস্থান করেন তিনি।

বৃহস্পতিবার শেষ দিনে রাষ্ট্রদূত রবার্ট মিলার রাজশাহীর জনপ্রিয় খাবার, সংস্কৃতি ও ঐতিহ্যের খোঁজ করেন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যার পর বের হন নগরীতে। অনেকটা একান্তজনের মতোই পায়ে হেঁটে চলে যান রাজশাহীর উপশহর নিউমার্কেট এলাকায়।

সেখানে তিনি রাজশাহীর ঐতিহ্যবাহী কালাইয়ের রুটির দোকানে গিয়ে বসে পড়েন। সফরসঙ্গী ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সবাইকে নিয়ে তিনি সড়কের ধারে চেয়ারে বসেন ও চুলা থেকে তোলা গরম কালাইয়ের রুটি খান।

রাষ্ট্রদূত স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারেন বিশেষভাবে তৈরি এই কালাইয়ের রুটি রাজশাহী অঞ্চলের মানুষের অন্যতম ঐতিহ্যবাহী খাবার। রাষ্ট্রদূত ও তার সঙ্গীরা পুষ্টিসমৃদ্ধ ও সুস্বাদু কালাইয়ের রুটি খান ঝাল লবণে তৈরি মসলা দিয়ে। পরে স্বচক্ষে দেখেন কীভাবে তৈরি হচ্ছে কালাই রুটি।

এদিকে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারকে রুটির দোকানে দেখে ভিড় করেন লোকজন। তিনি হাসিমুখে সবার সঙ্গে কুশলবিনিময় করেন ও সেলফি তোলেন।

অনেকেই কৌতূহলী হয়ে রাষ্ট্রদূতের সঙ্গে হাত মেলান। তিনি সবার আহ্বানেই সাড়া দেন।

একপর্যায়ে রাষ্ট্রদূত কালাই রুটি তৈরির চুলার কাছে গিয়ে রুটি তৈরি ও রুটি ভাজা পর্যবেক্ষণ করেন। নিজেই একটি রুটি সেঁকে পাত্রে রাখেন। পরে নিজেই কালাইয়ের রুটি তৈরির কারিগরদের সঙ্গে সেলফি তোলেন।

এদিকে রাষ্ট্রদূত বুধবার রাজশাহীতে পৌঁছে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে রাতে রাজশাহীর ঐতিহ্যবাহী মিষ্টান্নভাণ্ডারে গিয়ে কয়েক পদের মিষ্টির স্বাদ গ্রহণ করেন।

  • সর্বশেষ