শিরোনাম
◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ১২:২০ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণের ঐক্য স্বৈরশাসনকে প্রতিরোধ করতে পারে, বললেন ড. কামাল হোসেন

আব্দুস সালাম : মঙ্গলবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন জনগণের অধিকার ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে ও জনগণের অধিকার পুনরুদ্ধারে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। জনগণের ঐক্য স্বৈরশাসনকে প্রতিরোধ করতে পারে। এনটিভি

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, জাতি আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা ও সংবিধান অর্জন করেছে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছে। আমাদের অবশ্যই জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে কার্যকর রাখতে আন্দোলন চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী জনগণ সকল ক্ষমতা ও রাষ্ট্রের মালিক। এ মালিকানা থেকে যারা দেশের জনগণকে বঞ্চিত করে, তারা সাংবিধানিক ও স্বাধীনতাবিরোধী কাজে লিপ্ত। কেউ যেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারে না, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে।

  • সর্বশেষ