শিরোনাম
◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ ◈ ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ◈ কার বেতন কোন এসআরওর অধীনে? জেনে নিন নবম পে স্কেলের ক্যাটাগরিগুলো

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ১১:০০ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলাপিদের ঋণমুক্তির নতুন ব্যবস্থা নীতিমালার লংঘন, বলেছেন ইব্রাহিম খালেদ

মো. আল-আমিন: দেশে ঋণ খেলাপিদের জন্য সরকার বেশ কিছু সুবিধার ঘোষনা দিয়েছেন। যেসব ভালো ব্যবসায়ী ঋণ নিয়ে পরিশোধ করতে পারেননি তারা মে মাস থেকে মোট ঋণের ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা ১২ বছরে পরিশোধের সুযোগ পাবেন। এক্ষেত্রে সুদহার চক্রবৃদ্ধি না হয়ে সরল সুদে ৭ শতাংশ হবে। যদিও এসব ঋণ তারা ১০-১২ শতাংশ সুদে নিয়েছেন।

এ সর্ম্পকে বিবিসি’কে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ বলেন, আমাদের ব্যাংকগুলোর খেলাপি ঋণ বড় সংকট। তবে যেটা করা হলো এতে সংকট আরো ঘনিভূত হতে পারে। কারণ এর আগেও এটা একবার পুর্নগঠন করা হয়েছিল। ৫০০ কোটি টাকার বেশি যাদের খেলাপি ঋণ ছিল তারা সুযোগ পেয়েছিল। তখন বলা হয়েছিল পর পর তিনটি কিস্তি খেলাপি হলে তখন পুরো টাকা কলব্যাক করা হবে এবং পরবর্তীতে তাদের আর কোনো সুযোগ দেয়া হবে না।

তিনি বলেন, এখন আবার সেই ঋণখেলাপিরা সুযোগ পেলে ভাববে ভবিষৎতে হয়তো আরো সুযোগ পাওয়া যাবে। আর এতে করে ঋণ খেলাপি কমবে না বরং তাদের অনেকটা লুকিয়ে রাখার মত হলো। এর চাইতে খেলাপি ঋণ অবলোপন করা অনেক ভালো। এটা তো নীতিমালার লংঘন বলে মনেকরি।

তিনি আরো বলেন, এটা মানুষকে খুব খারাপ একটা বার্তা দিবে এবং তারা মনে করবেন ঋণ খেলাপীদের মধ্যে খুব বড় বড় যারা তারা সরকারকে প্রভাবিত করার ক্ষমতা রাখে।

  • সর্বশেষ