শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০৩:৫০ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণ আমদানিতে লাইসেন্স পেতে কোনো আবেদন পড়েনি

আব্দুস সালাম : অভিযোগ রয়েছে, বাংলাদেশে যে বিপুল পরিমাণ স্বর্ণের কেনাবেচা হয় তার একটা বড় অংশ আসে চোরাই পথে। এবং বিরাট এই চোরাই ব্যবসা থেকে সরকার কোন শুল্ক পায় না। স্বর্ণ আমদানির জন্য লাইসেন্স নেওয়ায় আবেদনপত্র বিতরণ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। বিতরণ শুরু হয়েছে ১৮ই মার্চ থেকে। বাংলাদেশে স্বর্ণ আমদানির লাইসেন্স পাওয়ার আবেদনপত্র বিতরণের বিষয়টি স্বর্ণ নীতিমালা ২০১৮এর একটি আইন হিসেবে এসেছে। গত বছর অক্টোবরে মন্ত্রিসভায় নীতিমালাটি অনুমোদিত হয়। বিবিসি বাংলা

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলছিলেন, এখন পর্যন্ত কেউ এই আবেদনপত্র সংগ্রহ করেন। এই লাইসেন্স প্রথা চালু হলে ব্যবসায় হয়রানির শিকার হবেন না। সরকারের নিয়মানুযায়ী শুল্ক দেয়া হলে, কোন সমস্যা থাকার কথা না। তিনি বলছেন, এই লাইসেন্স দেয়ার ফলে ব্যক্তি পর্যায়ে হয়রানি হবে এবং সরকার লাভবান হবে কারণ সরকার এখান থেকে শুল্ক পাবে।

তিনি আরো বলেন, এই লাইসেন্স নিতে হলে এক কোটি টাকার মূলধন, ট্রেড লাইসেন্সসহ সরকারের সংশ্লিষ্ট অন্যান্য লাইসেন্স থাকতে হবে এবং ব্যাংকে অফেরতযোগ্য পাঁচ লক্ষ টাকা পে অর্ডার হিসেবে জমা দিতে হবে।

বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট এসোসিয়েশন বলছে, প্রথমেই সরকারকে সহনশীল মাত্রায় শুল্ক নির্ধারণ করতে হবে। তা না হলে ক্ষতির মুখে পড়বে ব্যবসায়ীরা। প্রস্তাবিত নীতির বাইরে ব্যক্তি-কেন্দ্রিক লাইসেন্স দেয়া হলে তাদের কর্মকাণ্ডের দায়ভার নেয়ার প্রশ্নে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা নানা প্রশ্নের মুখে পড়তে পারেন।

  • সর্বশেষ