শিরোনাম
◈ ফের জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্র শাহের পদত্যাগ দাবি (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে লাথি দেওয়া এমপির ভিডিও ভাইরাল ◈ ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে সড়কে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ◈ দেশের বাজারে আরেক দফা কমল স্বর্ণের দাম ◈ ডি‌সেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বাস্তবতা কতটা? ◈ বিশ্ববাজারে পিছিয়ে বাংলাদেশ, সুযোগ কাজে লাগাল ভিয়েতনাম-কম্বোডিয়া ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরের গাড়িতে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ ◈ প্রবল এল নিনোর সতর্কবার্তা, বন্যা-খরা ও রোগব্যাধির চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ : আল জাজিরার প্রতিবেদন ◈ স্লাভেন বি‌লিচ আবা‌রো ক্রোয়েশিয়ার কোচ হলেন  ◈ আ‌লো‌চিত সেই রেফা‌রি এবার ফ্রান্স-স্পেনের ম্যাচ পরিচালনা কর‌বেন

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৭ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমান কোম্পানি বোয়িংয়ের বোর্ড প্রধান হচ্ছেন নিকি হ্যালি

আব্দুর রাজ্জাক : মার্কিন বিমান নির্মাণ কোম্পানি বোয়িংয়ের নতুন বোর্ড প্রধান হিসেবে নিকি হ্যালির নাম ঘোষণা করা হয়েছে। জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়জিত হ্যালি গত ডিসেম্বরে তার পদ থেকে পদত্যাগ করেছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছেড়েছেন। এনডিটিভি, ওয়াশিংটন পোস্ট, ফরচুন

ভারতীয় বংশোদ্ভুত ৪৭ বছর বয়সী হ্যালি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান দলের হয়ে তিনি দেশটির সাউথ ক্যারোলিনা রাজ্যের ১১৬ তম গভর্নর ছিলেন। দক্ষিণাঞ্চলীয় মার্কিন এই রাজ্যটিতেই বোয়িংয়ের গুরুত্বপূর্ণ কারখানা রয়েছে।

‘বোয়িং একটি নেতৃস্থানীয় কোম্পানি, এটি সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যেমন মার্কিন ৫০টি রাজ্যে সফল্যের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে তেমনি শক্তিশালী অবস্থান তৈরি করছে বহির্বিশ্বেও।’ বোয়িংয়ের প্রশংসা করতে গিয়ে হ্যালি এ মন্তব্য করেছেন বলে মঙ্গলবার কোম্পানিটি জানিয়েছে।

ইতোমধ্যেই বোয়িংয়ের ১২ সদস্যের পরিচালনা পর্ষদে ৪ জন নারী রয়েছেন। এবং হ্যালির মনোনয়ন চূড়ান্ত করতে কোম্পানিটির অংশিদাররা আগামী ২৯ এপ্রিল ভোট প্রদান করবে বলে বোয়িংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়