শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২৪ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসন্ন লোকসভা নির্বাচনে বুধবারই কংগ্রেসের প্রথমধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা

আব্দুর রাজ্জাক : আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে ভারতের রাজনৈতিক ময়দান এখন উত্তপ্ত। মে’র মধ্যে দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে তাই বুধবার প্রথমধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে দেশটির অন্যতম বৃহত্তম দল কংগ্রেস সোমবার জানিয়েছে। হিন্দুস্তান টাইমস, দ্য কুইন্ট

আসন্ন নির্বাচন নিয়ে বুধবার জরুরি বৈঠকে বসছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারা। দলটির প্রেসিডেন্ট রাহুল গান্ধির নেতৃত্বে অনুষ্ঠিতব্য ১৩ সদস্যের বৈঠকে ৩টি রাজ্যের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। কেন্দ্রীয় নির্বাচনী কমিটি (সিইসি) ভারতের উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও অরুনাচল প্রদেশ রাজ্যের জন্য মোট ১৩০ জন প্রার্থীর নাম চূড়ান্ত করবে বলে বিষয়টির সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র জানিয়েছে।

আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই হবে মোট ৫৪৩টি আসনে, তবে প্রথমধাপে উত্তর প্রদেশের ৮০টি মহারাষ্ট্রের ৪৮টি ও অরুনাচল প্রদেশের ২টিতে প্রার্থী দেয়া হচ্ছে বলে সূত্রটি জানিয়েছে।

অরুনাচল প্রদেশ ও উত্তর প্রদেশে কংগ্রেস এককভাবে লড়াই করলেও মহারাষ্ট্রে জোটগতভাবে প্রার্থী দেবে। জোট গঠনের জন্য শরদ পাওয়ার নেতৃত্বাধীন দল ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি) দলের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা চূড়ান্ত হয়েছে বলে কংগ্রেস জানিয়েছে।

  • সর্বশেষ