শিরোনাম
◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি ◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার ◈ বাংলাদেশকে ঘিরে মার্কিন অর্থনৈতিক কৌশল, সামনে বড় বিনিয়োগের সম্ভাবনা ◈ গোল্ডেন ভিসায় সম্পদের পাহাড়, দুবাই যেতে প্রস্তুত দুদকের বিশেষ টিম ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ◈ ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ◈ কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৯ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগে নতুন বিধান, স্নাতক ও স্নাতকোত্তর পাসসহ কোনো স্তরে তৃতীয় শ্রেণি নয়

তরিকুল সুমন: বেসরকারি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতার নতুন বিধান জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর এ-সংক্রান্ত বিধানে সংশোধনী পরিপত্র আকারে জারি করছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এতে বলা হয়েছে, বেসরকারি বিদ্যালয়ে অধ্যক্ষ নিয়োগের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে। তার মধ্যে একটিতে প্রথম শ্রেণি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। অভিক্ষতার ক্ষেত্রে এমপিওভুক্ত হিসেবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ অথবা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ অথবা এমপিওভুক্ত হিসেবে কোনো কলেজে সহকারী অধ্যাপক পদে ন্য‚নতম তিন বছরের অভিজ্ঞতাসহ মোট ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যদিকে মহাবিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজ পর্যায়ে অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সমান হলেও ডিগ্রি কলেজে অধ্যক্ষ অথবা এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজে অথবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ পদে তিন বছর অভিজ্ঞতাসহ মোট ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ নিয়োগের জন্য শিক্ষাকতায় মোট ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পাশাপাশি উপাধ্যক্ষ নিয়োগের জন্য স্নাতকোত্তর ডিগ্রির সঙ্গে এমপিওভুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ অথবা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে তিন বছরের অভিজ্ঞতাসহ মোট ১২ বছরের অভিজ্ঞতা থাকতে থাকতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত নির্দেশানায় বলা হয়েছে, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। বর্তমান সংশোধনী নিয়োগ কার্যক্রম অনুসরণ করে করে এসব পদে নিয়োগ দেয়া যাবে বলেও নির্দেশানায় উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়