শিরোনাম
◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৭ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় প্রথমবারের মতো গাঁদা ফুল চাষে সাফল্য

শেখ ফরিদ আহমেদ ময়না: সাতক্ষীরায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে দেশি জাতের গাঁদা ফুল চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন কৃষক গোলাম মোস্তফা। জেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের এই কৃষক চলতি মৌসুমে গাঁদা ফুল চাষ করে সাড়া ফেলে দিয়েছেন সর্বত্র। তার বাণিজ্যিক ফুলের বাগান এখন দর্শনীয় স্থানও বটে।

জানা যায়, গোলাম মোস্তফা চলতি মৌসুমে দুই বিঘা জমিতে প্রথমবারের মতো গাঁদা ফুল চাষ করেন। আর প্রথমবারেই সফলতার মুখ দেখেছেন তিনি।

তিনি জানান, যশোরের গদখালীর ফুল চাষী আকরাম আলীর পরামর্শে তিনি গাঁদা ফুল চাষে উদ্বুদ্ধ হন। এজন্য দুই বিঘা জমি হারি নিয়ে করেন দেশি জাতের গাঁদা ফুলের আবাদ। এ কাজে তাকে কারিগরি ও আর্থিক সহায়তা দিতে এগিয়ে আসে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও উন্নয়ন প্রচেষ্টা। প্রথমবার তার ফুলের কাটিং, সেচ, চাষাবাদ এবং ছত্রাক নাশক ব্যবহারে সব মিলিয়ে মাত্র ৬০-৭০ হাজার টাকা খরচ হয়। এক মাসের মধ্যেই চারা গাছগুলো থেকে বেরিয়ে আসে ফুলের কুড়ি। এর কয়েকদিনের মধ্যেই ফুলে ফুলে ভরে যায় তার ক্ষেত। সেই থেকে এখন পর্যন্ত তিনি দেড় লক্ষাধিক টাকার ফুল বিক্রি করেছেন।

কৃষক গোলাম মোস্তফা আরও বলেন, সাতক্ষীরার ফুল ব্যবসায়ীরা ক্ষেত থেকে ১৭০ টাকা হাজার দরে ফুল কিনে নিয়ে যায়। প্রতিদিন তার বাগান থেকে ২০-২৫ হাজার ফুল বিক্রি হয়।

শীতকালীন ফুল হওয়ায় আগামী আরও এক মাস বাগান থেকে ফুল বিক্রির আশা করছেন তিনি। আর এ থেকে সবমিলিয়ে ২-৩ লাখ টাকা আয়ের প্রত্যাশাও রয়েছে তার।

গাঁদা ফুলের মৌসুমে শেষে গ্লাডিউলাস ফুল চাষের প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, যশোরের গদখালির মত আমরাও ফুল চাষে একদিন সুনাম অর্জন করতে পারব। যা সাতক্ষীরা জেলাকে নতুনভাবে বিশ্বব্যাপী পরিচিত করে তুলতে সাহায্য করবে।

এদিকে, গাঁদা ফুল চাষে গোলাম মোস্তফার এই সাফল্য দেখে এলাকার অনেকেই উদ্বুদ্ধ হয়েছেন। ইতোমধ্যে সোহাগ হোসেন ও হামিদুর রহমান নামে নগরঘাটার দুই যুবক যশোরের গদখালী এলাকা পরিদর্শন করে রজনীগন্ধা চাষের প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

এ ব্যাপারে উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন হোসেন বলেন, ফুল চাষ অত্যন্ত সম্ভাবনাময় একটি ক্ষেত্র। এর মাধ্যমে বেকারদের কর্মসংস্থান হতে পারে।

  • সর্বশেষ