শিরোনাম
◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৬ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকবাজারের অগ্নিকাণ্ড ইস্যুতে উত্তপ্ত হতে পারে সংসদ

আসাদুজ্জামান সম্রাট : চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সংসদ উত্তপ্ত হতে পারে রোববার। চারদিনের বিরতি শেষে একাদশ জাতীয় সংসদের চলতি প্রথম অধিবেশন রোববার বিকেলে আবার বসছে। বিরোধী দলের সদস্যরা চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে পয়েন্ট অব অর্ডারে সংসদে বক্তব্য রাখবেন।

জাতীয় পার্টির সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী এ প্রতিবেদককে বলেছেন, তিনি সংসদে বিষয়টি উত্থাপন করবেন। এভাবে একটি দেশ চলতে পারে না। নিমতলীর ঘটনা থেকে আমরা কোনো শিক্ষা নেইনি। এখনই পদক্ষেপ না নিলে এমন ঘটনা আরো ঘটবে। তিনি বলেন, এ ঘটনা নিয়ে সংসদে কথা বলতে না দিলে জাতীয় পার্টি প্রয়োজনে ওয়াক আউট করবে।

জাসদের (আম্বিয়া) মঈন উদ্দিন খান বাদল জানিয়েছেন, শারীরিকভাবে তিনি অসুস্থ। তারপরেও তিনি সংসদে যাবেন এ ঘটনার প্রতিকার চাইতে।

ওয়ার্কার্স পার্টি, জাসদ ও স্বতন্ত্র সংসদ সদস্যরা এ নিয়ে সংসদে কথা বলতে পারেন। সরকারি দলের সদস্যরাও এ বিষয়ে বক্তব্য রাখতে পারেন।

দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম নিয়ে সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দিতে পারেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়