শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৯ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন হিরো আলম

নিউজ ডেস্ক : রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আহতদের বেশিরভাগই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অগ্নিকাণ্ডে আহতদের পাশে এসে দাঁড়ালেন ইউটিউবার ও মিউজিক ভিডিও তারকা হিরো আলম।

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া আহত রোগীদের দেখতে ঢাকা মেডিকেলে এসেছিলেন তিনি। এ সময় তিনি পুড়ে যাওয়া রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন।

হিরো আলম পুড়ে যাওয়া রোগীদের বলেন, আপনাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। আপনারা কোন কিছুর জন্য চিন্তা করবেন না। যখন যা লাগে, আমাকে বলবেন। আমি আপনাদের সাথে আছি।

এ সময় বিভিন্ন রোগীর স্বজনদের তিনি নিজ হাতে নিজের ফোন নাম্বার দিতে দেখা যায়। হিরো আলম বলেন, আমার রাজনীতি মানুষের জন্য। এমপি হলাম কী হলাম না, বড় কথা না। এমপি হতে পারিনি বলে মানুষের সেবা বন্ধ করব না।

মিডিয়ায় তাকে নিয়ে নানা ট্রল হচ্ছে। তা কীভাবে নিচ্ছেন, এমন প্রশ্নে হিরো আলম বলেন, সত্যি কথা বলতে আমি হিরো আলম কখনো ভয় পাইনি। কখনো পিছুপা হইনি, হবোও না। কে কীভাবে নিচ্ছে, সেটা তার দৃষ্টিভঙ্গির ব্যাপার।

তিনি বলেন, এদেশে ধনী লোকের সংখ্যা কম নয়। সবাই যদি এগিয়ে আসে, তাহলে পুড়ে যাওয়া রোগীদের ভাল চিকিৎসা হওয়া সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়