শিরোনাম
◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ◈ ভারত ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে একহাত নিলো নামিবিয়া   ◈ সব আসনের ফলাফল না আসা পর্যন্ত ভোটের হার জানাবে না নির্বাচন কমিশন ◈ সর্বশেষ প্রাপ্ত তথ্য: বিএনপি-জামায়াত কে কত আসন পেল ◈ আলোচিত ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস নির্বাচিত, কত ভোটে হারালেন নাসিরুদ্দীনকে

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৪ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কে মাল্টিন্যাশনাল এক্সারসাইজের চূড়ান্ত মহড়া পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

ইসমাঈল ইমু : বাংলাদেশ সেনাবাহিনী প্র০ধান জেনারেল আজিজ আহমেদ বৃহস্পতিবার তুরস্কে ১৫টি দেশের অংশগ্রহণে চলমান মাল্টিন্যাশনাল উইন্টার এক্সারসাইজ কেআইএস ২০১৯ এর চূড়ান্ত মহড়া পরিদর্শন করেছেন। এসময় অংশগ্রহণকৃত বেশ কয়েকটি দেশের সেনাপ্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক উক্ত মহড়া পরিদর্শন করেন।

গত ৩১ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত উল্লেখিত মাল্টিন্যাশনাল উইন্টার এক্সারসাইজ তুরস্কে অনুষ্ঠিত হচ্ছে। এই এক্সারসাইজে বাংলাদেশ সেনাবাহিনীর ৩১ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করছে। এই এক্সারসাইজে অংশগ্রহণের মধ্য দিয়ে তুরস্ক ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরো বেগবান হবে এবং পাশাপাশি বহুজাতিক পরিবেশে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মদক্ষতা বৃদ্ধি পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়