শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০১ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ান নারীর প্রেমে সাড়া না পেয়ে বাংলাদেশি কর্তৃক ছুরি দিয়ে কোপ

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া : জিবন যুদ্ধে জয়ী হতে পরিবার পরিজন ছেড়ে মালয়েশিয়ায় এসে প্রেম নিবেদনে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ান নারীকে ছুরি মেরে মুখ কেটে দিয়েছেন এক বাংলাদেশি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এর পার্শ্ববর্তী কোতা দামানসারার একটি শপিংমলের কাছে। আহত নারীর বয়স ২৪ বছর।

আহত নারী পুলিশকে জানান, দীর্ঘদিন যাবত ঐ বাংলাদেশি আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু আমি তার প্রেমে সাড়া না দেওয়ায় বারংবার আমার সাথে অসুলভ আচরণ করতো।

পেটলিংজায়া জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জনি চে দিন জানান, পুলিশকে ঘটনাটি জানানোর আগে এই ঘটনার পর আহত ও নারীকে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় মালায় মেডিকেল সেন্টার (পিপিএমএম) হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানিয়েছে, ঠোঁটের উপরে প্রায় পাঁচ ইঞ্চি মত কেটে গেছে।

আহত নারীর অভিযোগে আটক করা হয়েছে ২০ বছর বয়সী একজন বাংলাদেশিকে। তবে আটক বাংলাদেশির নাম এখনো প্রকাশ করেননি মালয়েশিয়া পুলিশ। এ ঘটনার পর থেকে মালয়েশিয়ার সোশ্যাল মিডিয়া গুলোতে বাংলাদেশের বিরোধী ব্যাপক ঝড় উঠেছে। বাংলাদেশীদের ভিসা বাতিল সহ নতুন করে যেতে বাংলাদেশীদের মালয়েশিয়ায় কাজের সুযোগ না দেওয়া হয় তার জন্য দাবি জানিয়েছে।

মোহাম্মদ জনি জানান, সন্দেহভাজনকে সাত দিনের জন্য রিমান্ডে পাঠানো হয়েছে এবং অস্ত্র ব্যবহার করে গুরুতর আহত হওয়ার জন্য দণ্ডবিধির ৩২৬ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়