শিরোনাম
◈ ফ্লাইট বাতিল, ভিসা জটিলতা: প্রবাসী কর্মীদের ওপর প্রভাব ◈ কার্গো সংকট ও কনটেইনার জট: বৈশ্বিক অস্থিরতায় বাণিজ্য ঝুঁকিতে ◈ ভূমি অফিসে সকাল ৯টায় গিয়ে যা দেখলেন প্রতিমন্ত্রী কায়সার কামাল ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা চরমে, একদিনে পাঁচ জাহাজে হামলার খবর ◈ ৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য ◈ খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা ◈ ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান ◈ প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেন ই-হেলথ কার্ড চালুর, রোগীরা কী সুবিধা পাবেন ◈ একা‌ধিক নতুন মুখ নিয়ে বাংলাদেশে সফ‌রে আসছে পাকিস্তান ক্রিকেট দল ◈ ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন টর্পেডো হামলা, নিহত ৮৭ ইরানি সেনা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩১ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যাট ফাঁকির অভিযোগে ওষুধসহ ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

সুজন কৈরী : ভ্যাট ফাঁকির অভিযোগে ঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষ বুধবার ৫টি ওষুধসহ ১১ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। ন্যায় নির্ণয়নের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার থেকে সাড়ে ৪লাখ টাকার অর্থদন্ড আরোপ করা হয়। মোট ৫ লাখ ৯হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা ভ্যাট ফাঁকির অতিরিক্ত হিসেবে গণ্য হবে।

কাস্টমস ও ভ্যাট কর্তৃপক্ষের ঢাকা পশ্চিমের ভ্যাট কমিশনার ড. মইনুল খান জানান, গত ৩১ জানুয়ারি রাত ২ টায় গোপন তথ্যে ঢাকা পশ্চিমের একটি দল মিরপুর ১১ থেকে একটি কভার্ড ভ্যান (নং ঢাকা মেট্রো-ম-১৩-১০২৯) আটক করে। প্রাথমিকভাবে দেখা যায় ওই ভ্যানে ৫টি (কসমিক, নাফিউ ও দেশ ফার্মা, জেনিয়াল ইউনানি ল্যাব, নোভো হেলথ কেয়ার এন্ড ফার্মা) প্রতিষ্ঠানের ওষুধ ও অন্যান্য পণ্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিবহন করা হচ্ছিল। তবে এসব পণ্যের স্বপক্ষে কোন বৈধ ভ্যাট চালান ইস্যু করা হয়নি। পরদিন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা দায়ের করা হয়। এরপর বুধবার ন্যায় নির্ণয়নের মাধ্যমে বিভিন্ন হারে জরিমানাসহ ফাঁকিকৃত ভ্যাট আদায় করা হয়। তিনি বলেন, আটক পণ্যের মোট মূল্য ৩৪ লাখ টাকা। আদায়কৃত ভ্যাটের পরিমাণ ৩লাখ ৭৬ হাজার টাকা ও জরিমানার আদায় করা হয় ৫লাখ ৯হাজার টাকা। ভ্যাটসহ ৮লাখ ৮৫হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে। আরেপিত জরিমানা ও প্রযোজ্য ভ্যাট পরিশোধের পর পণ্য ও ভ্যান ছেড়ে দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়