শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৯ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদির সামনেই মহিলা মন্ত্রীর কোমরে হাত সহকর্মীর!

রাশিদ রিয়াজ : সরকারি অনুষ্ঠানে মঞ্চের উপর মহিলা সহকর্মীর সঙ্গে অভব্য আচরণ করায় বিতর্কে জড়ালেন মন্ত্রী। ভারতের ত্রিপুরা মন্ত্রিসভার সেই সদস্যের বরখাস্ত দাবি করলেন বিরোধী বামেরা।

স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই ত্রিপুরার এক মন্ত্রী মন্ত্রিসভার এক মহিলা সদস্যের শরীর স্পর্শ করছেন, এমন দৃশ্যের সাক্ষী থাকল আগরতলা। শনিবার এক অনুষ্ঠানে দেখা গেছে, রাজ্যের সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী সান্ত্বনা চাকমার কোমর ধরে টানছেন তার পুরুষ সহকর্মী। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে রাজ্যের প্রধান বিরোধী দল বামেরা দাবি করেছেন, কোন যুক্তিতে মনোজকান্তি দেব নামে ওই মন্ত্রীকে বরখাস্ত করা হবে না।

মন্ত্রী মনোজকান্তিকে প্রশ্ন করা হলে তিনি অবশ্য গোটা বিষয়টি অস্বীকার করেন। অন্যদিকে, ত্রিপুরায় ক্ষমতাসীন বিজেপির দাবি, গোটা বিতর্ক স্রেফ বামেদের তরফে অপপ্রচার করে চরিত্রহননের চেষ্টা।

ত্রিপুরার বাম কনভেনার বিজন ধর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মনোজকান্তি দেবকে অবিলম্বে বরখাস্ত করা উচিত। মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবদের সামনে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়।

বিজেপির তরফে দলীয় মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য বলেন, ‘বাম দলগুলোর আপাতত বিজেপির বিরুদ্ধে অযথা বিষয় নিয়ে ইস্যু করা ছাড়া আর কোনও কাজ নেই। তাই তারা ত্রিপুরার মন্ত্রীদের চরিত্র হননের চেষ্টায় নেমেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়