শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৮ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশিকুর রহমান, তাপস, শম্ভু ও মির্জা আজম সংসদীয় কমিটির সভাপতি

আসাদুজ্জামান সম্রাট : ব্যারিস্টার ফজলে নূর তাপসকে বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

সোমবার আরো ৪টি সংসদীয় গঠন করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের বিয়োগান্তক ঘটনায় নিহত যুবনেতা শেখ ফজলুল হক মণির ছেলে ব্যারিস্টার ফজলে নূর তাপস জাতীয় সংসদের তিন তিনবারের সংসদ সদস্য। প্রথমবারের মতো তিনি কোনো সংসদীয় কমিটির সভাপতি হলেন।

চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটনের প্রস্তাবক্রমে কণ্ঠভোটে কমিটিগুলো গঠিত হয়। জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে এইচ এন আশিকুর রহমানকে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমকে। মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়