শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২১ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার হল অব ফেমে জোনস, মারডোক ও ক্যাথরিন

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ক্রিকেটের হল অফ ফেমে নতুনভাবে জায়গা করে নিয়েছেন তিন ক্রিকেটার। তারা হলেন- ডিন জোনস, বিলি মারডোক এবং ক্যাথরিন ফিৎসপ্যাট্রিক। সোমবার তাদের এই সম্মানে ভূষিত করেছে হল অব ফেম কমিটি। এদের মধ্যে বিলি মারডোক অবশ্য আগেই মারা গেছেন। মারডোককে মরণোত্তর সম্মান প্রদান করেছে।

অস্ট্রেলিয়া ক্রিকেটের হল অফ ফেমের চেয়ারম্যান পিটার কিং এই তিনজনকে এই সম্মানে ভূষিত করে দারুণ আনন্দিত। তিনি জানিয়েছেন এই তিনজনের সহকর্মী ও সমসাময়িকদের সাথে অন্তর্ভূক্তি করে দারুণ খুশি তারা।

কিং বলেন, ‘এ তিনজন এই সম্মানের যোগ্যতা অর্জন করেছেন এবং আমরা তাদের সহকর্মী ও সমসাময়িকদের সাথে অন্তর্ভুক্ত করতে পারায় খুবই আনন্দিত।’

ক্যাথরিন মেয়েদের ওয়ানডে ক্রিকেটের সর্বাধিক উইকেট শিকারি ছিলেন। যদিও তার রেকর্ড কিছুদিন আগেই নিজের করে নিয়েছেন ভারতীয় নারী বোলার ঝুলন গোস্বামী। জোনস তার ওয়ানডে ক্রিকেটে দারুণ ব্যাটিংয়ের জন্য কিংবদন্তীতুল্য।
এই কারণেই তাকে এই সম্মান দেয়া হয়েছে। আক্রমণাত্মক ব্যাটিংয়ের সাথে, দারুণ রানিং বিটুইন দ্যা উইকেট এবং অসাধারণ ফিল্ডিংয়ের জন্য তিনি জনপ্রিয় ছিলেন তার সময়ে। নিজের সেরা সময় তিনি বিশ্বের সেরা ব্যাটসম্যান ছিলেন।

১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত আইসিসির ওয়ানডেতে সেরা ব্যাটম্যানের র‌্যাঙ্কিং ধরে রেখেছিলেন তিনি। এদিকে, মারডোক ছিলেন অস্ট্রেলিয়ার দ্বিতীয় অধিনায়ক এবং তার সময়ের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান।

দুই দেশের হয়ে টেস্ট খেলার বিরল কীর্তিও রয়েছে তার। তিনি ১৮৯২ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন ইংল্যান্ডের হয়ে। এই সাবেক ক্রিকেটার ১৯টি টেস্ট খেলে ৩১.৩১ গড়ে ৯০৮ রান করেছেন। ১৯১১ সালে তিনি অস্ট্রেলিয়ার হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন এমসিজির মাঠে। ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ