শিরোনাম
◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫১ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের ৪ সংসদ সদস্যের মনোনয়ন পত্র দাখিল

ইউসুফ আলী বাচ্চু: জাতীয় পার্টি মনোনীত সংরক্ষিত নারী আসনের চার সংসদ সদস্য মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন।

সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্যরা হচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরি, অ্যাডভোকেট সালমা ইসলাম, চেয়ারম্যান এর উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান ও নাজমা আকতার।

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের এমপি, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্না এমপি, ডা. রুস্তম আলী ফরাজী এমপি, যুগ্ম মহাসচিব লিয়াক হোসেন খোকা। এছাড়া পীর ফজলুর রহমান মেজবাহ এমপি, নুরুল ইসলাম তালুকদার এমপি, পনির উদ্দিন আহমেদ এমপি, মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল এমপি, যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়