শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২২ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ লাখ টাকা মূল্যের ঘড়ি উপহার পেলেন তামিম ইকবাল

এল আর বাদল : ক্রিকেট প্রেমীদের চোখের সামনে এখনো জ্বল জ্বল করছে বিপিএলে তামিম ইকবালের হার না মানা ৬১ বলে ১৪১ রানের সাহসী ইনিংসটি। এটি বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সেরা ইনিংস। এমনকি তামিম ইকবালেরও বিপিএল ক্যারিয়ারের সেরা ইনিংস ছিল এবারের ফাইনালে।

বিপিএল শেষে দেশসেরা এই ওপেনার প্রিয়জনদের কাছ থেকে শুভকামনা আর উপহারও পাচ্ছেন। উপহারের সারিতে এবার যুক্ত হলেন দেশের বিখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের মালিক ও মোহামেডান ক্লাবের সর্বশেষ গভর্নিং বডির চেয়ারম্যান সালমান ওবায়দুল করিম। তিনি তামিমকে দিলেন মূল্যবান এক ঘড়ি উপহার।

তিনি তামিমকে যে ঘড়িটি দিয়েছেন, সেটির ব্র্যান্ড ‘পাতেক ফিলিপে জেনেভ। যেটির দাম বাংলাদেশি মুদ্রায় ন্যুনতম ১০ লাখ টাকা।

মূল্যবান এই ঘড়ি পেয়ে ভীষণ খুশি তামিমও। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ইনস্টাগ্রাম-এ দেশসেরা এই ওপেনার উপহার পাওয়া ঘড়ির ছবি আপলোড করেছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন ওরিয়ন গ্রুপের মালিককে।

ঘড়ির সঙ্গে তামিমকে শুভকামনা জানিয়ে একটি চিঠি দিয়েছেন ওবায়দুল করিম। সেই চিঠিরও একটি ছবি আপলোড করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জেতা এই ওপেনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়