শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ খামেনি হত্যার নিন্দা না করায় ভার‌তের অভ‌্যন্ত‌রেই সমালোচনার মুখে নরেন্দ্র মোদীর সরকার ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩২ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজকন্যার প্রার্থীতা নিয়ে সিদ্ধান্ত দেবে থাই নির্বাচন কমিশন

লিহান লিমা: থাইল্যান্ডের রাজকন্যা উবলরত্মা শ্রীভাদনা বারানাভাদিকে মনোনায়ন দেয়া দল ‘থাই রক্ষা চার্ট পার্টি’র ওপর নিষেধাজ্ঞা আরোপসহ রাজকন্যার প্রার্থীতা নিয়ে সিদ্ধান্ত জানাবে থাই নির্বাচন কমিশন। এদিকে ইতোমধ্যে থাই রক্ষা চার্ট পার্টি রাজার কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ব্যাংকক পোস্ট। আল জাজিরা

শুক্রবার শত শত বছরের ঐতিহ্য ভেঙ্গে ৬৭ বছরের উবলরতœাকে মনোনায়ন দেয়ার খবর প্রকাশ হয়। রাজনীতি থেকে দূরে থাকার রাজকীয় ঐতিহ্য ভেঙ্গে উবলনরতœা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনওয়াত্রাকে সমর্থন দেয়া দলের হয়ে মনোনায়ন নেন। এর আগে থাইল্যান্ডের রাজা মাহা বাজিরালংকন রাজকন্যার প্রধানমন্ত্রী পদে মনোনায়নের প্রার্থীতাকে ‘অসংবিধানিক ও ঐতিহ্যবিরোধী’ বলে মন্তব্য করেন।

থাইল্যান্ডে ১৯৩২ সাল থেকে সাংবিধানিক রাজতন্ত্র চলে আসছে। যদিও দেশটিতে রাজপরিবারের বৃহত্তর প্রভাব রয়েছে। ১৯৭২ সালে এক মার্কিন নাগরিককে বিয়ে করে রাজকীয় মর্যাদা ত্যাগ করে উবলরতœা। ১৯৯০ সালে বিচ্ছেদ নেন তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে রাজকীয় পদমর্যাদা আর ফিরে না পেলেও থাইল্যান্ডের রাজপরিবারের সদস্য হিসেবে রাজকীয় জীবন-যাপন করে আসছেন উবলরতœা।

থাইল্যান্ডে রাজপরিবারের সদস্যদের ঐশ্বরিক হিসেবে দেখা হয়ে থাকে। রোববার থাই এসোসিয়েশন প্রটেকশন কনস্টিটিউশনের সেক্রেটারি জেনারেল শ্রীসুয়ান জৈন থাই রক্ষা চার্ট পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, ‘রাজকীয় বিবৃতি স্পষ্ট করেছে,দলটি নির্বাচনি আইন লঙ্ঘন করেছে।’ থাই নির্বাচনি আইনে রাজতন্ত্রকে প্রচারণায় ব্যবহারের বিরুদ্ধে কঠোর বিধি-নিষেধ রয়েছে।

২০১৪ সালে সামারিক জান্তা সরকার থাইল্যান্ডের শাসন ক্ষমতায় আসার পর ২৪ মার্চ এই প্রথম দেশটিতে বহুল প্রতিক্ষীত নির্বাচন হতে চলছে। ২৪ তারিখের নির্বাচনে অন্যান্য দলগুলো ছাড়াও প্রার্থীতা করবেন সামারিক সরকারের প্রধান প্রয়ুথ চান ওচা। ২০১৪ সালে থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্তাকে উৎখাতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়