শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৩০ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়ন না পেয়ে আ.লীগ নেত্রীর স্ট্যাটাস ‘আমার ফাঁসি চাই’

ফেসবুক: সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আলোচনার ঝড় তুলেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নাজনীন আলম।

শনিবার রাত ৭টা ১১ মিনিটের দিকে ফেসবুকে ‘আমার ফাঁসি চাই’ শিরোনামে স্ট্যাটাস দেন তিনি। ফাঁসির কারণ হিসেবে ভুল ও অপরাধের ৯ শর্তের বর্ণনাও দেন তিনি। নাজনীন আলমের ফেসবুকের মন্তব্য তুলে ধরা হল-

‘আমার ফাঁসি চাই..!! ১. কেন হাইকমান্ডের আশ্বাসকে সরল মনে বিশ্বাস করেছিলাম! ২. এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের পাশে থাকার প্রয়োজন কেন অনুভব করেছিলাম! ৩.এমপি/সিনিয়র কোনো নেতার পরিবারের সদস্য কেন আমি হলাম না! ৫. কেন দলের নাম ভাঙিয়ে একটি পয়সা রোজগারের ধান্ধা করিনি! ৬. কেন দলের জন্য কাজ করতে গিয়ে দিনে দিনে নিঃস্ব হতে গেলাম! ৭. কেন জনসমর্থন অর্জনের চেষ্টা করেছিলাম! ৮. কেন তদবির/তেলবাজি ঠিকমতো করতে পারলাম না! ৯. কেন সমর্থকদের বারবার কাঁদাচ্ছি!- সম্ভবত এসবই আমার ভুল ও অপরাধ...! এজন্য আমার শাস্তি হওয়া উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়