শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৩ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জন্মদিন উদযাপন করায় পপ তারকার জরিমানা!

কালের কন্ঠ :  জন্মদিন পালন করলেও যে জরিমানা গুনতে হয় এ কথা শুনে অনেকেই অবাক হতে পারেন। কিন্তু তাজিকিস্তানের জনপ্রিয় পপ তারকা ফিরুসা খাফিজোভার ক্ষেত্রে এমনটিই ঘটেছে। জন্মদিন উদযাপন করায় তাকে পাঁচ হাজার সোমোনি অর্থাৎ প্রায় সাড়ে পাঁচশো মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ জরিমানা করেছে দেশটির আদালত। খবর বিবিসির।

জানা গেছে, বন্ধুদের নিয়ে মঞ্চে নাচ-গান করে জন্মদিন উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন পপ তারকা খাফিজোভা। আর এই অপরাধেই তাজিকিস্তানের রাজধানী দাশানবের এক আদালত তাঁকে পাঁচ হাজার সোমোনি আর্থিক জরিমানা করে।

কারণ হিসেবে জানা গেছে, দেশটির সংস্কার, প্রথা ও ঐহিত্য বিষয়ক আইনের ৮ নম্বর আর্টিকেল অনুযায়ী বলা হয়েছে যে কেউ নিজের বাড়ির বাইরে জন্মদিনের আয়োজন করতে পারবেন না।

এদিকে সরকারি কৌসুলি এ আইনটিকে জনগণের জন্য জরুরি বলে বর্ণনা করেন। তাদের মতে এ আইনের উদ্দেশ্য হলো, মানুষ অপ্রয়োজনীয় আয়েশে বা বিলাসে খরচ না করে নিজের পরিবারের পেছনে অর্থ ব্যয় করা।

তবে দেশটির অনেক নাগরিক সামাজিক মাধ্যমে এই আইনটির প্রতি অসন্তোষ প্রকাশ করছেন। একে ‘আজব আইন’ বলে অনেকেই লিখছেন, এটা মানুষের ব্যক্তিগত পছন্দ, এতে রাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়