শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১০ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগের মনোয়ন পেলেন না অপু বিশ্বাস-মৌসুমীরা (ভিডিও)

অনলাইন ডেস্ক : সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের ৪৩ আসনের মধ্যে ৪১ জনের নাম ঘোষণা করা হয়েছে। খালি দুই আসনে কারা হচ্ছেন সংরক্ষিত নারী সাংসদ?

আওয়ামী লীগের ৪১ জনের তালিকা চূড়ান্ত হওয়ার পর দেখা যাচ্ছে, যাদের মনোনয়ন পাওয়ার প্রবল সম্ভাবনা ছিল তাদের অনেকেই মনোনয়ন পাননি। দশম জাতীয় সংসদে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা তারানা হালিম নেই চূড়ান্ত তালিকায়।

সাম্প্রতিক সময়ে রাজনীতিতে ব্যাপক আলোচনায় উঠে আসা শমী কায়সার কিংবা রোকেয়া প্রাচী মনোনয়ন পাননি। এছাড়াও মনোনয়ন পাননি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মারুফা আক্তার পপি।

শুধু তারাই নয়। মনোয়ন পাননি বেশ আলোচিত কিছু নায়িকাও। যাদের মধ্যে রয়েছে অপু বিশ্বাস, মৌসুমির মতো ঢালিউড তারকাদের নাম।

বাকি দুই আসনে আলোচিতদের মধ্য থেকেই কি কাউকে মনোনয়ন দেয়া হবে নাকি মন্ত্রিসভার মতো এখানেও চমক হয়ে উঠে আরও নতুন সেটাই দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়